Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ভারতীয় কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ
    Ticker

    ভারতীয় কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressনভেম্বর ১৫, ২০২৩Updated:নভেম্বর ১৫, ২০২৩No Comments2 Mins Read

    বিনোদন ডেস্ক : কিংবদন্তি অভিনেতা, লেখক, নাট্যকার সৌমিত্র চট্টোপাধ্যায় চলে যাওয়ার দুই বছর পূর্ণ হলো আজ। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী অভিনেতা তিনি। ছয় দশকের বেশি সময় ধরে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালের ১৫ নভেম্বর মৃত্যু হয় সৌমিত্রর।

    সৌমিত্র চট্টোপাধ্যায়ের সর্বপ্রথম কাজ ১৯৫৯ সালে সত্যজিৎ’র অপুর সংসার। তিন কন্যা (১৯৬১), অভিযান (১৯৬২), চারুলতা (১৯৬৪), অরণ্যের দিনরাত্রি (১৯৬৯), অশনি সংকেত (১৯৭৩), সোনার কেল্লা (১৯৭৪), জয় বাবা ফেলুনাথ (১৯৭৮), হীরক রাজার দেশে (১৯৮০), ঘরে বাইরে (১৯৮৪), গণশত্রু (১৯৮৯), আকাশ কুসুম (১৯৬৫), ক্ষুধিত পাষাণ (১৯৬০), ঝিন্দের বন্দী (১৯৬১), স্বরলিপি (১৯৬১), সাত পাকে বাঁধা (১৯৬৩), পরিণীতা (১৯৬৯), সংসার সীমান্তে (১৯৭৫) ও গণদেবতার (১৯৭৮) মতো ছবিতে সৌমিত্র অভিনয় করেছেন।

    সিনেমা ছাড়াও তিনি বহু নাটক, যাত্রা এবং টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনয় ছাড়া তিনি নাটক ও কবিতা লিখেছেন। নাটক পরিচালনা করেছেন। তার মঞ্চনাটক দলের নাম ‘সংস্তব’। তিনি ‘এক্ষণ’ সাহিত্য পত্রিকার সম্পাদকও ছিলেন। ২০১৫ সালে তিনি তার দলের হয়ে বাংলাদেশে গঙ্গা যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবে পরিবেশন করেন ‘গঙ্গাছড়ি’। তিনি ২০০৪ সালে পদ্মভূষণ, ২০১২ সালে দাদাসাহেব ফালকে পান। ২০১৭ সালে তাকে ফ্রান্স সরকার লিজিয়ন অব অনার দিয়েছেন।

    ১৯৩৫ সালের জানুয়ারি মাসের ১৯ তারিখ জন্ম হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের। চট্টোপাধ্যায় পরিবারের আদি বাড়ি ছিল বাংলাদেশের কয়া গ্রামে। তবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ঠাকুরদার সময় থেকেই চট্টোপাধ্যায় পরিবারের সদস্যরা নদীয়া জেলার কৃষ্ণনগরে থাকতে শুরু করেন। বাবার বদলি চাকরির কারণে ক্লাস ফাইভের পর হাওড়ায় চলে আসেন সৌমিত্র। সেখানেই স্কুলে পড়াশোনা। প্রথম থেকেই কবিতা, আবৃত্তি, সাহিত্য, বাম রাজনীতির দিকে ঝোঁক ছিল প্রচুর। তাই সৌমিত্র মানেই যে শুধু অভিনেতা তা নয়, সৌমিত্র চট্টোপাধ্যায় নিজেকে মেলে ধরেছিলেন সংস্কৃতির নানা দিকে।

    প্রয়াণ দিবস সৌমিত্র চট্টোপাধ্যায়
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত

    মে ২, ২০২৬

    ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি

    এপ্রিল ২৯, ২০২৬

    চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ

    এপ্রিল ২৯, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (বিকাল ৩:১৮)
    • ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version