Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ১০
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » নতুন সরকারের কাছে ‘চট্টগ্রাম নাগরিক ফোরামের’ দাবী নতুন কালুরঘাট ‘সড়ক-রেল’ সেতু 
    Ticker

    নতুন সরকারের কাছে ‘চট্টগ্রাম নাগরিক ফোরামের’ দাবী নতুন কালুরঘাট ‘সড়ক-রেল’ সেতু 

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressনভেম্বর ১৮, ২০২৩Updated:নভেম্বর ১৮, ২০২৩No Comments3 Mins Read

    চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের প্রায় শতবছর বয়সী কালুরঘাট সেতুর জরাজীর্ণ অবস্থা থেকে মেরামত পূর্বক শুধুমাত্র রেল চলাচলের উপযোগী করে, কিন্তু এখন রেল সেতু হিসেবে বহাল থাকার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

    তাহাতে ভাগ্যের চাকা ঘুরেনি বোয়ালখালী তথা দক্ষিণ চট্টগ্রামবাসীর। তবুও নানান ঝুঁকি ও ভোগান্তি মাথায় নিয়ে প্রতিদিন রেল সেতু চলাচলের পথ বন্ধ করায় প্রায় লক্ষাধিক মানুষ জীবন বাজি খেলে মান্দাতার আমলের ফেরী পারাপারে চলাচল করতে বাধ্য হচ্ছে।

    চট্টগ্রামের বোয়ালখালী ও দক্ষিণ চট্টগ্রাম তথা পটিয়া, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম শহরসহ চান্দগাঁও ও মোহরা এলাকার প্রায় ২০ লক্ষাধিক মানুষ এ সেতুর ওপর নির্ভরশীল থাকলেও রহস্যজনক কারণে সরকার সেতুটি বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করলেও নতুন কালুরঘাট সেতুটি অদ্যবধি আর নির্মাণের বাস্তবায়ন হয়ে উঠেনি।

    পুরোনো কালুরঘাট সেতু দিয়ে কক্সবাজার পর্যন্ত রেল চলাচলের উদ্বোধন হলেও চট্টগ্রামবাসী থেকে যায় সেতু বিড়ম্বনার শিকারে। কালুরঘাট সেতুর জায়গায় নতুন করে জাতীয় স্বার্থে একটি দ্বিমুখী সড়ক সংযুক্ত রেল-সড়ক সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছে চট্টগ্রামবাসী।

    চট্টগ্রামবাসীর দুঃখ একটাই, এই কালুরঘাট সেতু। চট্টগ্রামবাসীর এই কষ্ট লাগব হবে কবে নাগাদ? উন্নয়নের ছোঁয়ায় পাল্টে গেলেও বাংলাদেশের রাস্তাঘাট। পরিবর্তন হয়নি এই কালুরঘাট সেতু।

    দক্ষিণ চট্টগ্রামের তথা কক্সবাজারের ঐতিহাসিক প্রবেশদ্বার কর্ণফুলী নদীর উপর কালুরঘাট নতুন সেতু হচ্ছে না কেন? চট্টগ্রামবাসীর অজানা রয়েগেছে একটি ক্ষুদ্র অংশ বোয়ালখালীবাসী কালুরঘাট সেতু থেকে বঞ্চিত রয়েইগেছে।

    দক্ষিণ চট্টগ্রাম ও বোয়ালখালীবাসীর দাবি একটাই-অচিরেই নতুন সরকারের কাছে এ সেতুর বাস্তবায়ন চাই। দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার রেললাইনের আধুনিকায়ন ও সম্প্রসারণে কালুরঘাট সেতু নির্মাণের বিকল্প নেই। তাই আমরা বারবার জোর দাবি জানিয়ে আসছি।

    কালুরঘাটে নতুন সেতু দ্রুত বাস্তবায়নের দাবী নিয়ে চট্টগ্রাম নাগরিক ফোরাম দীর্ঘদিন যাবৎ ব্যারিষ্টার মনোয়ার হোসেনের নেতৃত্বে নিয়মতান্ত্রিক আন্দোলন, সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

    এই নাগরিক ফোরাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড প্রচারের পাশাপাশি কালুরঘাট সেতুর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন ও আগামীতে সরকার গঠন করলে কালুরঘাট সেতু অগ্রাধিকার ভিত্তিতে যেন বাস্তবায়ন হয় তার জন্য কোরাম কর্তৃক আয়োজিত আজকের গোলটেবিল বৈঠকে বক্তারা উপরোক্ত বক্তব্য প্রদান করেন।

    চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান, চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রূপকার ও আন্তর্জাতিক আইনজীবী- মানবাধিকার সংগঠক ব্যারিষ্টার মনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সংগঠনের মহাসচিব মোহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম উন্নয়ন বিশ্লেষক প্রকৌশলী সুভাষ বড়ুয়া, সাবেক এমপি ও চাকসু ভিপি মাজহারুল হক শাহ চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক জসিম উদ্দিন সবুজ, সাংবাদিক মোঃ মুজাহিদুল ইসলাম, লেখক ও সাংবাদিক মোহাম্মদ কামরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিক দেব প্রসাদ দাস দেবু, সাবেক ছাত্রনেতা সৈয়দ মোহাম্মদ ইসমাইল, উন্নয়ন সংগঠক আবু তাহের চৌধুরী, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক স.ম.জিয়াউর রহমান, মোঃ আকতার হোসেন নিজামী, সাংবাদিক তাসলিম হাসান হৃদয়, সাংবাদিক ইমতিয়াজ শাওন, সিরাজুল ইসলাম, লায়ন মাহতাব উদ্দিন চৌধুরী, প্রকৌশলী মোহাম্মদ এমরান, নারীনেত্রী ফাতেমা ডলি, আয়েশা ছিদ্দিকা, অধ্যাপক এমকেএম নুরুল বশর ভুঁইয়া, মোঃ বেলাল হোসেন, শম্ভুনাথ চক্রর্বতী, পারভীন আকতার, শুভজিৎ বড়ুয়া,বিপ্লব দাশ, মোঃ রুহুল আমিন সালমান, আলমগীর চৌধুরী, কে এম শহীদুল্লাহ, মোঃ গেলাম রসুল মান্নান, লাভলী ডিও, কামাল উদ্দিন খোকন, আসাদুজ্জামান, মোঃ আনিসুল ইসলাম চৌধুরী প্রমুখ।

    চট্টগ্রাম নাগরিক ফোরামের
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা

    মে ৭, ২০২৬

    বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ

    মে ৭, ২০২৬

    ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা’র মামলার রায় ১০ জুন

    মে ৬, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (দুপুর ১:৩৯)
    • ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা
    • বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ” নিয়ে এসেছে স্কিন ক্যাফে
    • বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ
    • ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা’র মামলার রায় ১০ জুন
    • পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version