Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ১০
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা পুলিশ সদস্যের
    Ticker

    ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা পুলিশ সদস্যের

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressনভেম্বর ১৯, ২০২৩No Comments1 Min Read

    রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটিতে ফেসবুক লাইভে এসে নিজের অস্ত্রের গুলিতে আত্মহত্যার চেষ্টা করেছেন মো. মোতাহার হোসেন নামে এক পুলিশ সদস্য। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

    শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কাউখালী উপজেলার বেতবুনিয়া টিঅ্যান্ডটি পুলিশ ক্যাম্পের ব্যারাকে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ক্যাম্পটির ইনচার্জ এস আই কুতুব উদ্দিন।

    মো. মোতাহার হোসেন খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মধ্যম মনাপাড়া এলাকার মৃত. শীষ মোহাম্মদ এর ছেলে।

    পুলিশ সূত্রে জানা যায়, জাহিদ সরকার নামে একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে নিজের বুকে রাইফেল ঠেকিয়ে নিজেই গুলি করেন তিনি। এ সময় তিনি রুমের দরজা বন্ধ করে রেখেছিলেন। পরবর্তীতে পুলিশ সদস্যরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    সহকর্মীরা জানিয়েছেন, ১৯ মিনিটি ৩৫ সেকেন্ড লাইভে মোতাহার বলছিলেন আমার লাইফে প্রচুর ডিপ্রেশন রয়েছে। তাই বেঁচে থাকার মত আশা হারিয়ে ফেলেছি। আমি যে ডিপ্রেশনে আছি এমন ডিপ্রেশনে কেউ বেঁচে থাকতে পারে না। বহুত বড় সমস্যায় আছি,বাইচা থাকার মত অবস্থা আমার নাই। সকলে আমাকে ক্ষমা করে দিবেন। এরপর বুকের ডান পাশে বন্দুক ঠেকিয়ে গুলি করে এ পুলিশ সদস্য।

    কাউখালী থানার ওসি পারভেজ আলী বলেন, মোতাহারকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, অবস্থা আশঙ্কাজনক।

    facebook আত্মহত্যার চেষ্টা পুলিশ সদস্য রাঙ্গামাটি
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা

    মে ৭, ২০২৬

    বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ

    মে ৭, ২০২৬

    ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা’র মামলার রায় ১০ জুন

    মে ৬, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (দুপুর ২:০৬)
    • ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা
    • বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ” নিয়ে এসেছে স্কিন ক্যাফে
    • বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ
    • ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা’র মামলার রায় ১০ জুন
    • পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version