Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » মনোনয়নপত্র জমা দিলেন আ জ ম নাছির উদ্দীন
    Ticker

    মনোনয়নপত্র জমা দিলেন আ জ ম নাছির উদ্দীন

    Daily Dhaka PressBy Daily Dhaka PressNovember 20, 2023No Comments2 Mins Read

    চট্টগ্রাম ব্যুরো : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নগরের তিন আসনে লড়তে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। তিন আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছিলেন তিনি।

    তিন আসনেই মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাবেক মেয়র নাছির।
    গতকাল ১৯ নভেম্বর রবিবার দুপুরের দিকে তিনি মনোনয়নপত্রগুলো জমা দেন।

    গত ১৮ নভেম্বর শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চট্টগ্রাম-৯, ১০ ও ১১ আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

    মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের এমপি নোমান আল মাহমুদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ (মঞ্জু) ও কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী।

    চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া), চট্টগ্রাম-১০ (পাঁচলাইশ-ডবলমুরিং) ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন তিনটি সরকারের কাছে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। এই তিন আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

    তিনি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা ছাড়াও দীর্ঘদিন ধরে একটানা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

    এদিকে নগরের তিন আসনে আ জ ম নাছির উদ্দীন প্রার্থী হওয়া নিয়ে চলছে আলোচনা। চায়ের আড্ডা সহ সবখানেই নগরবাসীর আলোচনায় পরিণত হয়েছে এ বিষয় টি। বেশ আলোচনায় আসছে চট্টগ্রাম -৯ আসনটি নিয়ে। এ আসনে বর্তমান সাংসদ ও শিক্ষা উপমন্ত্রী মহিউদ্দিন চৌধুরীর বড় সন্তান মহিবুল হাসান চৌধুরী রয়েছেন।

    এবার এ আসনে মনোনয়ন নিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। সাধারণ মানুষ মনে করছেন এবং নানান ভাবে ভাবছেন নওফেল নাকি নাছির। নৌকার মাঝি নওফেল নাকি নাছির এখন আলোচনার টেবিলে চলছে তুমুল ঝড়।

    আজম নাসির চট্টগ্রাম মনোনয়নপত্র জমা
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version