Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বাউফলে আবারও দুর্ধর্ষ ডাকাতির ঘটনা
    Ticker

    বাউফলে আবারও দুর্ধর্ষ ডাকাতির ঘটনা

    Daily Dhaka PressBy Daily Dhaka PressNovember 20, 2023Updated:November 20, 2023No Comments2 Mins Read

    এইচ এম বাবলু, বাউফল, পটুয়াখালী :বাউফলে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। বাউফলের বগা ইউনিয়নের বালিয়া গ্রামে মুক্তিযোদ্ধা চান মিয়া মাস্টারের বাড়িতে এ দুর্রধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে।

    জানাগেছে,রবিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ ডাকাতি সংঘটিত হয়।
    মুক্তিযোদ্ধা চান মিয়া মাস্টারের মেঝ ছেলে মোঃ মাসুদ জানান, তাদের দোতালা ভবনের পশ্চিম পাশের জানালার গ্রীল কেটে ৮-১০ জন মুখোশপড়া ডাকাত বাসার ভিতরে প্রবেশ করে নিচতলায় গিয়ে তার বাবা আলহাজ্ব চান মিয়া মাস্টার (৭১) ও তার আলহাজ্ব ফরিদা খাতুনকে(৬৬)অস্ত্রের মুখে জিম্মি করে দুজনকে দুই রুমে নিয়ে বেঁধে ফেলে।

    এর পর তাদের কাছে স্টীল আলমারির চাবি চায়। চাবি দিতে অস্বীকার করায় ডাকাতরা তার বাবা ও মাকে মারধর করে। মেরে ফেলার হুমকি দেয়। তখন ভয়ে তার মা স্টীল আলমারির চাবি দিলে ডাকাতরা আলমারি খুলে নগদ প্রায় তিন লাখ টাকা ও পাঁচ-ছয় ভড়ি স্বর্ণলংকার লুট করে নিয়ে যায়।

    এসময় ডাকাতরা বাসার অন্যান্য মালামালও তচনচ করে। আমগাছ বেয়ে ডাকাতরা দোতালায় ওঠেন এবং ডাকাতি শেষে নিচতলার সামনের দরজা খুলে চলে যায়। বাসায় এসময় তার মা-বাবা ছাড়া অন্য কেউ ছিলনা। পরিবারের অন্যান্য সদস্যরা বরিশালে ছিল।

    ডাকাতরা চলে যাওয়ার তার-বাবা ও মা ডাক চিৎিকার দিলে এলাকার লোকজন এসে তাদের বাসায় জড়ো হন। বগা ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ হাসান বলেন,‘ শুনেছি চান মিয়া মাস্টারের বাড়িতে ডাকাতি হয়েছে। ইদানিং চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় সাধারন মানুষ আতংকের মধ্যে আছেন।’

    বগা পুলিশ তদন্ত কেন্দের ইনচার্জ ইমতিয়াজ আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘ খবর পেয়ে রাতেই বাউফল সার্কেলের সিনিয়ি এএসপি, বাউফল থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ব্যাপারে কাউকে গ্রেফতার করা হয়নি।

    ডাকাতি বাউফল
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version