Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ফেসবুকের নিষ্ক্রিয় বন্ধুদের বাদ দেওয়ার উপায়
    Ticker

    ফেসবুকের নিষ্ক্রিয় বন্ধুদের বাদ দেওয়ার উপায়

    Daily Dhaka PressBy Daily Dhaka PressNovember 22, 2023No Comments1 Min Read

    বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বন্ধু তালিকায় প্রতিনিয়ত যুক্ত হয় নতুন মানুষ। এদের সবাই যে চোখের দেখায় পরিচিত, এমন না। ফ্রেন্ড লিস্টে থাকা বেশির ভাগের সঙ্গে ব্যবহারকারীদের কখনও দেখা কিংবা মেসেজেও কথা হয় না। তবে পোস্টে রিঅ্যাকশন বা কমেন্ট চালাচালির মাধ্যমে অনেকের সঙ্গে যোগাযোগ থাকে।

    ফ্রেন্ড লিস্টে বিভিন্ন সময়ে এমন অনেকেই যুক্ত হয়েছেন যাদের সঙ্গে কখনও যোগাযোগ হয়নি। এদের আলাদা করে খুঁজে পাওয়া কঠিন। তবে এ কাজকে সহজ করার উদ্যোগ নিয়েছে মেটা। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট হ্যাকস জানায়, তিন মাস বা তার বেশি সময় যেসব বন্ধু কোনো কমেন্ট বা রিঅ্যাকশন দেয়নি তাদের সহজে খুঁজে বের করতে সহায়তা করবে ফেসবুক। যাদের সঙ্গে একদমই যোগাযোগ নেই চাইলে তাদের তালিকা থেকে বাদ দেওয়া যাবে।

    ফ্রেন্ড লিস্টের নিষ্ক্রিয় বন্ধু খুঁজে বের করবেন যেভাবে:

    * প্রথমে মোবাইল ফোন থেকে ফেসবুক অ্যাপে প্রবেশ করতে হবে।
    * এরপর প্রোফাইলে ঢুকে ফ্রেন্ডস অপশনে যান।
    * ফ্রেন্ডস লিস্টের ওপরে ডান দিকে থাকা ম্যানেজ অপশনে ক্লিক করুন।
    * এরপর ‘লিস্ট ইন্টারেক্টেড উইথ’ অপশনটি বাছাই করতে হবে।
    * ক্লিক করার পর ফেসবুকের পক্ষ থেকে কম যোগাযোগ হওয়া বন্ধুদের তালিকা সামনে আসবে।
    * এরপর সিলেক্ট মাল্টিপল অপশনের সহায়তায় একসাথে অনেককে সিলেক্ট করে আনফ্রেন্ড করা যাবে।

    facebook
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    শীত উষ্ণতায় সাতকাহন

    November 23, 2026

    পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের

    November 18, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version