Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
    Lead

    শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

    Daily Dhaka PressBy Daily Dhaka PressNovember 27, 2023No Comments1 Min Read

    স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরের আহম্মেদনগর পাইকপাড়া এলাকায় ছয় বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষার্থীকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

    গ্রেফতারকৃত ওই শিক্ষার্থীর নাম- মো. ইয়াসিন আরাফাত (১৯)।

    সোমবার ( ২৭ নভেম্বর ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

    তিনি বলেন, শিশু ধর্ষনের অভিযোগে গ্রেফতার হওয়া ইয়াসিন স্থানীয় একটি মাদ্রাসার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। পাশাপাশি তিনি ওয়েল্ডিংয়ের কাজও করেন।

    ওসি মহসীন আরও বলেন, রবিবার সকালে ভুক্তভোগী শিশুটি তার বাবার সঙ্গে মিরপুরের পাইকপাড়ায় নানার বাসায় বেড়াতে আসে। সে তার নানার বাসার নিচে দুপুরের দিকে খেলাধুলা করছিলো। এই সময় সেই বাসার নিচে ইয়াসিনও ছিলো। পরবর্তীতে ইয়াসিন শিশুটিকে টাকা দেওয়ার লোভ দেখিয়ে নিজের রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুর নানি তাকে খোঁজাখুঁজি করতে করতে ইয়াসিনের বাসায় চলে আসেন। ইয়াসিনকে আপত্তিকর অবস্থায় দেখে আশপাশের লোকজনকে ডাক দেন।

    পরবর্তীতে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে থানায় অভিযোগ করেন। পরবর্তীতে মিরপুর মডেল থানার একটি দল ঘটনস্থলে গিয়ে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে এবং ইয়াসিনকে গ্রেফতার করে।

    এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

    শিশু ধর্ষণ চেষ্টা
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version