Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ১০
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » চট্টগ্রামে ব্লু ড্রিম ট্যুর এন্ড ট্রাভেলস’র বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা ‌
    Ticker

    চট্টগ্রামে ব্লু ড্রিম ট্যুর এন্ড ট্রাভেলস’র বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা ‌

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressনভেম্বর ২৮, ২০২৩Updated:নভেম্বর ২৮, ২০২৩No Comments2 Mins Read

    চট্টগ্রাম ব্যুরো : চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে চাঞ্চল্যকর ট্রাভেল এজেন্ট প্রতারণা ও ৬,২৬,০০০/- (ছয় লক্ষ ছাব্বিশ হাজার টাকা) আত্মসাৎ এর অভিযোগে ব্লু ড্রিম ট্যুর এন্ড ট্রাভেলস, ৯২, আগ্রাবাদের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ভুক্তভোগী জসিম উদ্দিন মামলা দায়ের করেন।

    চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট ৬ষ্ট কাজী শরীফুল ইসলামের আদালত আজ ২৭ নভেম্বর সোমবার বাদীর জবানবন্দি গ্রহন ও শুনানি শেষে অভিযোগটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে নির্দেশ দিয়েছেন।

    বাদীর আইনজীবী এড. জিয়া হাবীব আহসান বলেন, এদের প্রতারণার সিন্ডিকেট অনেক শক্তিশালী। আগ্রাবাদের মতো বাণিজ্যিক এলাকায় তাদের প্রতারণার রমরমা ব্যবসা চলছে প্রসাসনের নাকের ডগায়। প্রতিনিয়ত তাদের দ্বারা প্রতারিত হচ্ছেন অনেকেই।

    কিন্তু কেউ আইনের আশ্রয় নিতে সাহস করেননি এই সব মাফিয়া সিন্ডিকেটের বিরুদ্ধে। প্রশাসনের উচিৎ এদের প্রতারণার সিন্ডিকেট ভেঙে দিয়ে তাদের আইনের আওতায় আনা, অফিস সিলগালা করে জনগণকে সতর্ক করে দেয়া।

    মামলার অভিযুক্ত আসামীগণ হলেন ‘ব্লু ড্রিম ট্যুর এন্ড ট্রাভেল লি:’ এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দূল হালীম ঠাকুর, ম্যানেজিং ডাইরেক্টর মো. ইব্রাহীম শেখ সহ সর্বমোট ৯ জন অংশীদার ও কর্মকর্তা।

    এই বিষয়ে জানতে প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল হালিম ঠাকুর কে বারবার মুঠোফোনে কল করেও পাওয়া যায়নি।

    ব্লু ড্রিম ট্যুর এন্ড ট্রাভেলস লিঃ ‘এটাব’ সদস্য কিনা এই বিষয়ে জানতে এটাব চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস মিয়ার সাথে কথা বললে তিনি জানান, এই নামের কোন ট্রাভেলস এজেন্সি আমাদের সদস্য তালিকায় নেই। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন মানবাধিকার এডভোকেট জিয়া হাবীব আহসান, এড হাসান আলী, এড বদরুল হাসান, এড জিয়াউদ্দিন আরমান, এড কে এম শান্তনু প্রমূখ।

    চট্টগ্রাম প্রতারণা
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা

    মে ৭, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ” নিয়ে এসেছে স্কিন ক্যাফে

    মে ৭, ২০২৬

    বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ

    মে ৭, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (দুপুর ২:০৩)
    • ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা
    • বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ” নিয়ে এসেছে স্কিন ক্যাফে
    • বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ
    • ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা’র মামলার রায় ১০ জুন
    • পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version