Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ১০
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » রাজধানীতে মেডিলাইফ স্পেশালাইজড হসপিটালে ভুল চিকিৎসায় ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ
    Lead

    রাজধানীতে মেডিলাইফ স্পেশালাইজড হসপিটালে ভুল চিকিৎসায় ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressনভেম্বর ২৮, ২০২৩Updated:নভেম্বর ২৮, ২০২৩No Comments2 Mins Read

    কেরানীগঞ্জ সংবাদদাতা : রাজধানীতে ভুল চিকিৎসায় তাপস চন্দ্র দাস (৩৫) নামে এক ইন্টারনেট ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত রোববার সন্ধ্যায় পুরান ঢাকার কোতোয়ালী থানাধীন মিটফোর্ড এলাকায় মেডিলাইফ স্পেশালাইজড হসপিটালে এ ঘটনা ঘটে। নিহত তাপস চন্দ্র দাস দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা পূর্বপাড়া এলাকার নিহত জিতিশ চন্দ্র দাসের ছোট ছেলে। সে দির্ঘ্যদিন যাবৎ একই এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবসা করতো এছাড়া মৈত্রী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি। নিহতের পরিবারের দাবী, উদ্দেশ্য প্রনোদিতভাবে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে হত্যা করা হয়েছে।

    নিহতের শাশুড়ি ঝর্ণা রানী সরকার অভিযোগ করে বলেন, রোববার বিকেলে পিত্তথলি পাথরের অপারেশনের জন্য আমার মেয়ের জামাইকে এই হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যার দিকে তাকে ওটিতে ঢুকিয়ে রাত ৮ টা নাগাদ ওটি থেকে আর বের করেনি। পরে আমরা জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে রোগীকে আইসিইউতে ভর্তি করানোর পরামর্শ দেন। কিন্তু ততক্ষনে আমাদের রোগী মারা গেছেন। অথচ জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এন্ড হাসপাতালের ডিপার্টমেন্ট অব সার্জিকাল অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার খন্দকার আব্দুল্লাহ আল হাছান জানান, অপারেশন সাকসেসফুল হয়েছে।

    নিহতের স্ত্রী সুমনা সরকার দাবী করেন, ভূয়া এনেস্থেসিয়া ডাক্তারের মাধ্যমে আমার স্বামীকে অজ্ঞান করে, ফলে তারা আর জ্ঞান ফেরাতে পারেননি। অপারেশন থিয়েটারের টেবিলেই তারা আমার স্বামীকে হত্যা করেছে। এটা কোন দূর্ঘটনা নয়, নির্ঘাত হত্যাকান্ড। আমরা এই হত্যাকান্ডের বিচার চাই।

    খোঁজ নিয়ে জানা যায়, অনভিজ্ঞ ওটি বয় ও পিয়ন দিয়ে এই হাসপাতালের রোগীকে অজ্ঞান করা হয়। যার ফলে এর আগেও একাধিকবার এই হাসপাতালে এ ধরনের ঘটনা ঘটেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবী অভিজ্ঞ এনেস্থেসিস্ট ডাক্তার দ্বারাই রোগীকে অজ্ঞান করা হয়েছে।

    এবিষয়ে জানতে চাইলে হাসপাতালটির চেয়ারম্যান মোঃ আমিনুল হক জুয়েল বলেন, দুর্ঘটনা তো দুর্ঘটনাই । এর কোন ব্যাখ্যা নেই। তবে এধরনের কোন মৃত্যু কাম্য নয়। অভিজ্ঞ এনেস্টাসিয়া ডাক্তার দিয়েই রোগীকে অজ্ঞান করে ওই সার্জন অপারেশন করেছেন। এই রোগীর ক্ষেত্রে অজ্ঞান করার পর তার জ্ঞান ফিরে আসেনি।

    এবিষয়ে জানতে চাইলে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এন্ড হাসপাতালের ডিপার্টমেন্ট অব সার্জিকাল অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার খন্দকার আব্দুল্লাহ আল হাছান সাংবাদিকদের জানান, অপারেশন ভালো হয়েছে। অপারেশন শেষে আমি পোস্ট অপারেটিভ প্লান দিয়ে ওটি থেকে বের হয়ে আসি। তবে রোগীর জ্ঞান কেনো ফেরেনি সেটা আমি বলতে পারবো না। এটি এনেস্টাসিয়া ডাক্তারের কাজ।

    কোতয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান বলেন, আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

    ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা

    মে ৭, ২০২৬

    বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ

    মে ৭, ২০২৬

    ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা’র মামলার রায় ১০ জুন

    মে ৬, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (দুপুর ২:২৯)
    • ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা
    • বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ” নিয়ে এসেছে স্কিন ক্যাফে
    • বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ
    • ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা’র মামলার রায় ১০ জুন
    • পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version