Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ১০
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » দলীয় শৃঙ্খলা মেনে প্রচারণা চালাতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর
    Lead

    দলীয় শৃঙ্খলা মেনে প্রচারণা চালাতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressনভেম্বর ২৯, ২০২৩No Comments2 Mins Read

    চট্টগ্রাম ব্যুরো : সারাদেশে আওয়ামীলীগ ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন দাখিল করছেন এ ব্যাপারে আওয়ামী প্রার্থীদের মধ্যে কেমন প্রতিক্রিয়া হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আপনারা ইতোমধ্যে দেখতে পাচ্ছেন নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সারাদেশে এখন নির্বাচনীমুখী ।

    নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আগেও ছিল এখনও আছে, এরমধ্যে থেকে অনেক স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছে। এতে কোন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার অবকাশ নেই। এই সময় তিনি দলের প্রার্থীদেরও নির্বাচনী আচরণবিধি ও দলীয় শৃঙ্খলা মেনে প্রচারণা চালাতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

    আজ বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া (আংশিক বোয়ালখালী)নির্বাচনী আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ড. হাছান মাহমুদ উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দেন। চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান মনোনয়নটি গ্রহণ করেন।

    এসময় রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশ্তি, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগ নেতা বদিউল খায়ের লিটনসহ ইউপি চেয়াম্যান ও অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

    মনোনয়ন পত্র জমাদান শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, চুয়াল্লিশটি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে তিরিশটি দল নির্বাচনে অংশ গ্রহণ করছে। এর বাইরেও অনিবন্ধিত অনেক দল নির্বাচনে অংশ গ্রহণ করছে।

    আপনারা দেখতে পাচ্ছেন সবাই স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনের জন্য প্রার্থীতা ঘোষণা, মনোনয়ন পত্র সংগ্রহ করা ও জমা দেয়া এগুলোর মাধ্যমে আসলে সারাদেশে নির্বাচনের আমেজ বিরাজ করছে। এ ডামাডোলের মধ্যে বিএনপি নির্বাচন বর্জনের যে ডাক দিয়েছে তা এখন হাওয়ায় মিলিয়ে গেছে।

    কয়েকদিনের মধ্যে সরকারের পতন করবে বিএনপি সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সরকার পতনের দিনক্ষণ ঘোষণার বিষয়টি তারা অনেক আগে থেকে দিয়ে আসতেছে, কখনো ২০২২ সালের ৩০ ডিসেম্বর আবার এ বছরের ২৮ অক্টোবর সরকার ফেলে দেয়ার কথা তারা বলেছিল। তিনি এ ধরনের ঘোষণাকে সন্ত্রাসী কর্মকান্ডের সাথে তুলনা করেন।

    নির্বাচনে বিদেশীদের হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, বিদেশীদের থাবা স্বাধীনতার সময়ও ছিল আবার উন্নয়নের সময়েও আছে। দেশের অগ্রযাত্রায় দেশি-বিদেশি বিভিন্ন চক্র ষড়যন্ত্র করে চলছে তবে আমাদের সাথে সবার সর্ম্পক চমৎকার। কারণ সরকারের নীতি হচ্ছে কারো সাথে বৈরিতা নয় সকলের সাথে মিত্রতা।

    তথ্য ও সম্প্রচার মন্ত্রী
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা

    মে ৭, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ” নিয়ে এসেছে স্কিন ক্যাফে

    মে ৭, ২০২৬

    বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ

    মে ৭, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (দুপুর ২:১৩)
    • ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা
    • বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ” নিয়ে এসেছে স্কিন ক্যাফে
    • বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ
    • ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা’র মামলার রায় ১০ জুন
    • পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version