Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ১০
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে- লায়ন হাকিম আলী
    Ticker

    সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে- লায়ন হাকিম আলী

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressনভেম্বর ৩০, ২০২৩No Comments2 Mins Read

    চট্টগ্রাম ব্যুরো : নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন মোহাম্মদ হাকিম আলী বলেছেন, আমরা আমাদের সড়ক গুলোকে যদি নিরাপদ করতে চাই তাহলে সবার আগে প্রয়োজন সচেতনতা।

    সচেতনতা ও সতর্কতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা মোকাবেলা করা সম্ভব। এতে আমরা নিজেরা যেমন সড়কে নিরাপদ থাকবো তেমনি সবাই নিরাপদ থাকবে আর আমাদের দেখতে হবে না রাস্তায় স্বজন হারানোর আহাজারি। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতনতা ও সতর্কতা অবলম্বন করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা এবং আইন-কানুন মেনে চলার সংস্কৃতি তৈরি করতে হবে।

    তিনি বলেন, সড়ক দুর্ঘটনা ঘটলে আমরা শুধু অন্যের দোষগুলো তুলে ধরি কিন্তু আমাদের কি দোষ তা কখনো ভাবিনা। দুর্ঘটনারোধে আমাদের কি কোনো দায়িত্ব নেই? নিজের জীবন বাঁচানোর জন্য পথচারী হিসেবে আমাদের কি কোন দায়িত্ব নেই? পথচারী হিসেবে নিজে যে ভুলগুলো করি, তা কখনো দেখতে চাই না।

    আমাদের উচিৎ নিজেদের ভুলত্রুটি গুলো খুজে বের করা এবং তা শুধরে নেয়া। আসুন আমরা নিজেদের আগে সংশোধন করি এবং আইন মানার সংস্কৃতি গড়ে তুলি।
    গতকাল দুপুরে কর্ণফুলী উপজেলার আয়ুব-বিবি সিটি কর্পোরেশন স্কুল ও কলেজ মিলনায়তনে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত সড়ক দুর্ঘটনা রোধকল্পে ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যে শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    আয়ুব-বিবি সিটি কর্পোরেশন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও নিরাপদ সড়ক চাই (নিসচা) মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষার্থী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব।

    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আয়ুব-বিবি সিটি কর্পোরেশন কলেজের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক নুরুল আবছার, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান, আয়ুব বিবি কলেজের রোভার স্কাউট লিডার মোঃ জমির উদ্দিন, আবদুল জলিল চৌধুরী কলেজের সিনিয়র রোভার মেট মোঃ সাইফুল ইসলাম, রোভার মোঃ শাহাদাত হোসেন, গার্ল ইন রোভার ফাতেমা ইসলাম।

    চট্টগ্রাম নিরাপদ সড়ক চাই
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা

    মে ৭, ২০২৬

    বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ

    মে ৭, ২০২৬

    ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা’র মামলার রায় ১০ জুন

    মে ৬, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (দুপুর ২:৪২)
    • ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা
    • বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ” নিয়ে এসেছে স্কিন ক্যাফে
    • বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ
    • ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা’র মামলার রায় ১০ জুন
    • পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version