
নিজস্ব সংবাদদাতা : নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিএনপি ও এর সমমননা দল গুলোর ডাকা ধারাবাহিক অবরোধ ও হরতালের প্রতিবাদে আজও সারাদেশের ন্যায় বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো রাজধানীতে শান্তি সমাবেশ অব্যাহত রেখেছে।
বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে এ সময় রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা । বিএনপি নৈরাজ্য ঠেকাতে মাঠে থাকার ঘোষণা দেন তারা। হরতাল চললেও রাজধানী জুড়েই আজ ছিল যানবাহনের আধিক্য কোথাও কোথাও চোখে পড়েছে লম্বা জ্যাম।
কর্মজীবী মানুষ হরতাল অবরোধের তোয়াক্কা না করেই জীবন জীবিকার থাকবে ঘর থেকে বেরিয়েছেন কর্মস্থলের উদ্দেশ্যে। রাজধানীর বেশিরভাগ এলাকাতেই হরতালের রেশ ফুটে ওঠেনি।
আগামী সাথী জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ডাকা লাগাতার অবরোধ হরতালকে বর্জন করেছে সাধারণ মানুষ এমনটাই বিশ্বাস করেন ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা।
আজ গুলশান- বাড্ডা লিঙ্ক রোডের শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগেরসাংগঠনিক সম্পাদক বাবুল খান ,ঢাকা মহানগর যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহনাজ কামাল , ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ আবুল কাশেম সহ নেতা কর্মীরা।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.