
প্রবাস ডেস্ক :
সৌদি আরবের আল জুবাইল শহরে কেমিক্যাল ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় এক ভারতীয় নাগরিকও নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের এক সোহেল শিকদার। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের জহিরুল হক শিকদারের ছেলে। অন্যদের পরিচয় জানা যায়নি।
জানা যায়, বৃহস্পতিবার রাতে একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে ওয়েলডিংয়ের কাজ করছিলেন তারা। হঠাৎ ফ্যাক্টরির বয়লার বিকট শব্দে বিস্ফোরণে পুরো ফ্যাক্টরিতে আগুন ধরে যায়। এ ঘটনায় সোহেলসহ চারজন নিহত হন।
নিহত বাংলাদেশিদের মৃত্যুর সংবাদে স্থানীয় প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
নিহত সোহেলের ভাই সবুজ শিকদার বলেন, সোহেলের স্ত্রী ও দুই শিশু সন্তান রয়েছে। তাদের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করছি।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.