Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ১০
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » অভিষেক-ঐশ্বরিয়ার সংসার যায় যায়
    Ticker

    অভিষেক-ঐশ্বরিয়ার সংসার যায় যায়

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressডিসেম্বর ৪, ২০২৩No Comments2 Mins Read

    বিনোদন ডেস্ক:

    গত কয়েক মাসে এমন কিছু ঘটনা ঘটেছে, যা থেকেই বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার দূরত্ব স্পষ্ট হয়েছে। ভারতের অনেক গণমাধ্যম এমনও খবর প্রকাশ করেছে, ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিচ্ছেদ এখন সময়ের ব্যাপারমাত্র।

    নতুন করে ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদের গুঞ্জন
    যদিও বিচ্ছেদ নিয়ে দুই তারকার কেউই মুখ খোলেননি। এর মধ্যেই দুই তারকার বিচ্ছেদের গুঞ্জন নতুন মাত্রা পেয়েছে একটি স্থিরচিত্র ঘিরে।

    সম্প্রতি মুম্বাইয়ে একটি ব্র্যান্ডের অনুষ্ঠানে দেখা যায় অভিষেককে। পরনে নীল শুট , চুলে নতুন ছাঁট, চোখে চশমা। জুনিয়র বচ্চনের এই লুকের প্রশংসা হয়েছে যেমন, তেমনই অনুরাগীদের নজর কেড়েছে অন্য একটি বিষয়।

    বলা যেতে পারে এই প্রথম অভিষেকের আঙুলে দেখা গেল না তাঁদের বিয়ের আংটি। টাইমস অব ইন্ডিয়াসহ ভারতের বিভিন্ন গণমাধ্যম বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

    স্বভাবতই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তবে যাঁকে নিয়ে এত প্রশ্ন, সেই অভিষেক মুখ খোলেননি। নীরবতা বাজায় রেখেছেন ঐশ্বরিয়াও। অথচ ২০১৮ সালে তাঁদের বিচ্ছেদের গুঞ্জন ছড়ালে নিজেই টুইট করে অভিষেক জানিয়েছিলেন, খবরটি ভুয়া।

    গত ১ নভেম্বর ৫০-এ পা দিলেন ঐশ্বরিয়া। পুত্রবধূর জন্মদিনে তাঁকে নিয়েও কোনো পোস্ট করেননি অমিতাভ। মেয়ে আরাধ্যা বচ্চন ও মা বৃন্দা রাইকে নিয়ে নিজের ওই বিশেষ দিন উদ্‌যাপন করেছিলেন ঐশ্বরিয়া। পাশে অভিষেককেও দেখা যায়নি। কেবল দায়সারাভাবেই শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন অভিষেক।

    এখানেই শেষ নয়, চলতি মাসে দেওয়ালি পার্টিতেও একাই হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। তখন তাঁর সঙ্গে অভিষেকের দূরত্বের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

    অভিষেক ঐশ্বরিয়া সংসার ফাটল
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা

    মে ৭, ২০২৬

    বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ

    মে ৭, ২০২৬

    ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা’র মামলার রায় ১০ জুন

    মে ৬, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (বিকাল ৩:১৩)
    • ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা
    • বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ” নিয়ে এসেছে স্কিন ক্যাফে
    • বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ
    • ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা’র মামলার রায় ১০ জুন
    • পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version