
জেলা প্রতিনিধি, গাজীপুর :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৪ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা খড়বোঝাই একটি ট্রাক কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় পৌঁছালে ট্রাকে রাখা খড়ে দুর্বৃত্তরা আগুন দেয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আমাদের একটি ইউনিট ৩০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।
এ ব্যাপারে কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান ঢাকা পোস্টকে বলেন, আগুনে ট্রাকে রাখা বিপুল পরিমাণ খড় পুড়ে গেছে, তবে ট্রাকের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। কারা বা কীভাবে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.