Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ১০
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বাউফলে গায়ে আগুন দিয়ে গৃহবধূর করুন মৃত্যু
    Ticker

    বাউফলে গায়ে আগুন দিয়ে গৃহবধূর করুন মৃত্যু

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressডিসেম্বর ৪, ২০২৩No Comments2 Mins Read

    এইচ এম বাবলু বাউফল, পটুয়াখালী : বাউফলের বগা ইউনিয়নের দাউরাভাঙ্গা গ্রামে রুমা বেগম (৩০) নামের এক গৃহবধূ গায়ে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে মারা গেছেন । তার স্বামীর নাম বেল্লাল খান(৩৩)। আজ সোমবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটেছে।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত রুমা বেগমের সাথে ১০ বছর আগে বগা ইউনিয়নের দাউরাভাঙ্গা গ্রামের আরমান খানের ছেলে বেল্লাল খানের সাথে বিয়ে হয়। তাদের সংসারে তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। বেল্লাল খান একজন দিনমজুর। কোন রকম তাদের সংসার চলছিল। অভাবে সংসারে স্বামী স্ত্রী প্রায় প্রতিদিন ঝগড়াঝাটি হতো। স্বামী স্ত্রী মারধর করতো।

    ঘটনার দিন সোমবার(৪ ডিসেম্বর) স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ঝাটি হয়। একপর্যায়ে স্বামী তার স্ত্রীকে মারধর করে। এরপর সকাল ১০টার দিকে স্ত্রী রুমা বেগম বাড়ি থেকে ২শ মিটার দূরে একটি ধান খেতে গিয়ে গায়ে কেরাসিন ঢেলে গায়ে আগুন লাগিয়ে দেয়। এ সময় তার শরীরের সত্তর ভাগ পুড়ে যায়। খবর পেয়ে বগা তদন্ত কেন্দ্রের পুলিশ মুমর্ষ অবস্থা রুমা বেগমকে উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে দুপুর সাড়ে ১২টার তিনি মারা যান। স্বামী বেল্লাল খানকে আটক করেছে পুলিশ।

    এ ব্যাপারে বগা পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ ইমতিয়াজ আহম্মেদ বলেন,‘ খবর পেয়ে বগা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে দগ্ধ রুমা বেগমকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল পাঠালে পথে তিনি মারা যান। বাউফল সার্কেলের সিনিয়র এএসপি সাদ্দাম হোসাইন ও বাউফল থানার ওসি আরিচুল হক ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম চালাচ্ছেন। রুমার স্বামী বেল্লাল খানকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

    গায়ে কেরোসিন ঢেলে আগুন বাউফল
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা

    মে ৭, ২০২৬

    বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ

    মে ৭, ২০২৬

    ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা’র মামলার রায় ১০ জুন

    মে ৬, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (দুপুর ১:৪২)
    • ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা
    • বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ” নিয়ে এসেছে স্কিন ক্যাফে
    • বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ
    • ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা’র মামলার রায় ১০ জুন
    • পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version