Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » আদম তমিজীর মানষিক অবস্থা পরীক্ষা করতে রিহ্যাবে পাঠিয়েছে ডিবি
    Ticker

    আদম তমিজীর মানষিক অবস্থা পরীক্ষা করতে রিহ্যাবে পাঠিয়েছে ডিবি

    Daily Dhaka PressBy Daily Dhaka PressDecember 10, 2023No Comments2 Mins Read

    স্টাফ রিপোর্টার: আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হকের মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে পুলিশের তত্বাবধানে রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছে।

    রোববার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মহানগর পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ।

    তিনি বলেন, আদম তমিজী হকের স্বাস্থ্য পরীক্ষার পর রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

    তিনি বলেন, তমিজী হকের নামে দক্ষিণখান থানায় একটি মামলা রয়েছে এছাড়া রমনা থানায় একটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। এর প্রেক্ষিতে আমরা গতকাল তাকে গ্রেপ্তার করেছি।

    তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব অসংলগ্ন কথা বলেছেন। যে দেশে খেয়ে পড়ে মানুষ হয়েছেন, যে দেশে তার ইন্ডাস্ট্রি রয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে সে দেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলেছেন। তিনি একবার ইসরায়েলকে আহ্বান করেছেন তাকে উদ্ধারের জন্য, একবার আমেরিকান মেরিন সেনাকে আহ্বান জানিয়েছেন।

    তার কথা শুনে মনে হয়েছে তিনি মানষিকভাবে ইমব্যালেন্স। আসলেই তিনি সাইকোলোজিক্যাল ডিসওর্ডার কি না আমরা জানিনা। তার এমনিতে অনেক সমস্যা আছে, সে অনেকগুলো বিয়ে করেছেন। একবার এক বউকে ধরে আরেক বউকে ছাড়ে, এমন পারিবারিক সমস্যা রয়েছে।

    তিনি যদি মানষিক ভারসাম্যহীন হয়ে থাকেন, সে কারণে আমরা তাকে ভালো একজন সাইকোলোজিস্টের কাছে পাঠিয়েছি। সেখানে সাইকোলোজিস্ট ও মাদকাসক্তের চিকিৎসকরা রয়েছেন, তারা পরীক্ষা করছেন।

    যদি তমিজী মেন্টালি ফিট হয়ে থাকেন, তাহলে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো। যে তিনি বিভিন্ন কার্যক্রমগুলো কেন করেছেন বা তার পেছনে কারা রয়েছে। ইনটেনশনালি তিনি এসব করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি ডাক্তাররা তাকে সাইকলোজিক্যালি ইমব্যালেন্স বলেন তাহলে কিছু করার নাই।

    আদম তমিজি হক
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version