Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ১০
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ছেলের সঙ্গে ঐশ্বরিয়ার বিচ্ছেদ চূড়ান্ত করার ইঙ্গিত দিলেন অমিতাভ
    Ticker

    ছেলের সঙ্গে ঐশ্বরিয়ার বিচ্ছেদ চূড়ান্ত করার ইঙ্গিত দিলেন অমিতাভ

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressডিসেম্বর ১১, ২০২৩No Comments2 Mins Read

    বিনোদন ডেস্ক:
    ‘জলসা’য় অশান্তি নাকি আর থামানো যাচ্ছে না। গত কয়েক মাস ধরে শিরোনামে বলিউডের বিখ্যাত বচ্চন পরিবার। দিন দিন নাকি বাড়ছে পারিবারিক কলহ। সম্প্রতি শোনা গিয়েছিল, বিয়ের আংটিও খুলে ফেলেছেন অভিষেক বচ্চন। তার কয়েক দিনের মধ্যে ভাগ্নে অগস্ত্যের ছবি ‘দি আর্চিজ’-এর প্রিমিয়ারে ঐশ্বরিয়ার আঙুলে অনুপস্থিত ছিল তাদের বিয়ের আংটি। যদিও ছবির প্রিমিয়ারে গোটা বচ্চন পরিবারকে একসাথে দেখে আশ্বস্ত হয়েছিল তাদের অনুরাগীরা। তবে তার এক দিনের মধ্যেই পুত্রবধূ ঐশ্বরিয়াকে নিজের সমাজমাধ্যম থেকে আনফলো করে দেন অমিতাভ বচ্চন।

    বরাবরই সমাজমাধ্যমে সক্রিয় ‘বিগ বি’। বলিসূত্রে খবর, ইনস্টাগ্রামের পাতায় পরিবারের সবাইকে অনুসরণ করলেও, ঐশ্বরিয়াকে সেই তালিকায় দেখা যাচ্ছে না। ফলে ঐশ্বরিয়ার সাথে বচ্চন পরিবারের সম্পর্ককে কেন্দ্র করে তৈরি হয়েছে আরো নানা ধরনের প্রশ্ন। এ সব নিয়ে জল্পনার অন্ত নেই মায়ানগরীতে। এবার বিতর্কের মাঝে ইঙ্গিতবাহী পোস্ট দিয়ে কী লিখলেন অভিনেতা?

    ২০০৭ সালে বিগ বি-র পুত্র অভিষেক বচ্চনের সাথে বিবাহবন্ধনে বাঁধা পড়েন ঐশ্বরিয়া। তার পর থেকে অভিনেত্রী হওয়ার পাশাপাশি ‘বচ্চন বহু’ হিসেবেও পরিচিতি পান তিনি। প্রায় ১৬ বছরের দাম্পত্য জীবন অভিষেক-ঐশ্বরিয়ার। আগে বিভিন্ন সময় তাদের বিচ্ছেদের জল্পনা শোনা গেলেও শত্রুর মুখে ছাই দিয়ে দিব্যি সংসার করেছেন তারা।

    কিন্তু গত কয়েক মাস ধরে নাকি তাল কেটেছে বচ্চন পরিবারে। কিছুই নাকি আগের মতো আর নেই। শাশুড়ি জয়া ও ননদ শ্বেতার সাথে নাকি মনোমালিন্য ভয়াবহ পর্যায়ে উঠেছে ঐশ্বরিয়ার। এমনকি, অমিতাভের জন্মদিনের ছবি থেকে নব্যা ও অগস্ত্যকে কেটে বাদ দিয়ে সমাজমাধ্যমের পাতায় সেই ছবি পোস্ট করেন অভিনেত্রী। তার পরই অমিতাভ নাকি ঐশ্বরিয়াকে বাদ দেন নিজের ইনস্টাগ্রাম থেকে। এই নিয়ে যখন জল্পনা চরমে, ফের পোস্ট দিলেন অমিতাভ।

    নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে নিজের সাদাকালো ছবি দিয়ে অমিতাভ বচ্চন লেখেন, ‘সব বলা-কওয়া শেষ… তাই যা কিছু বাকি রয়েছে, সেটা করো।’

    তবে কি ঐশ্বরিয়াকে আনফলো করা নিয়ে যে আলোচনা চলেছে, সেই প্রসঙ্গেই এমন ইঙ্গিতময় পোস্ট দিলেন বিগ বি?
    সূত্র : আনন্দবাজার পত্রিকা

    ঐশ্বরিয়া বিবাহ বিচ্ছেদ
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা

    মে ৭, ২০২৬

    বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ

    মে ৭, ২০২৬

    ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা’র মামলার রায় ১০ জুন

    মে ৬, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (দুপুর ১:৫৪)
    • ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা
    • বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ” নিয়ে এসেছে স্কিন ক্যাফে
    • বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ
    • ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা’র মামলার রায় ১০ জুন
    • পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version