Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ইবিকস নির্বাচনে টিপু-মুকুট প্যানেলের জয়জয়কার
    Ticker

    ইবিকস নির্বাচনে টিপু-মুকুট প্যানেলের জয়জয়কার

    Daily Dhaka PressBy Daily Dhaka PressDecember 13, 2023Updated:December 13, 2023No Comments2 Mins Read

    ওয়াসিফ আল আবরার, ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি (ইবিকস) নির্বাচন ২০২৪-২৫ এ জোহা-টুটুল প্যানেল কে হারিয়ে বিজয়ী হয়েছে টিপু-মুকুট প্যানেল। এতে সভাপতি পদে ২৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার মোঃ টিপু সুলতান ও সাধারণ সম্পাদক পদে ২৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সহকারী রেজিস্টার মোঃ ওয়ালিদ হাসান মুকুট।

    নির্বাচনে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৯:৩০ থেকে দুপুর ৩:৩০ পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে ভোট গ্রহণ করা হয়। পরে প্রায় রাত ১২ টার দিকে ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

    প্যানেলের অন্যান্য পদে বিজয়ীরা হচ্ছেন – সহ-সভাপতি পদে মোঃ আনোয়ার হোসেন স্বপন (২৮০), উপ হিসাব পরিচালক, অর্থ ও হিসাব বিভাগ এবং বাবুল হোসেন বাবু(২৫৬), সহকারী রেজিস্ট্রার, অর্থ ও হিসাব বিভাগ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ সফিউল ইসলাম খাঁন(২৮৭), সহকারী হিসাব পরিচালক, অর্থ ও হিসাব বিভাগ; কোষাধ্যক্ষ মোঃ হুসাইন(৩১৬); সহকারী রেজিস্টার, অর্থ ও হিসাব বিভাগ, দপ্তর ও প্রচার সম্পাদক পদে আব্দুর রাজ্জাক(৩০৫), সহকারী রেজিস্টার, ইইই বিভাগ; মহিলা সম্পাদক পদে সুলতানা পারভীন(২৭২), উপ হিসাব পরিচালক, অর্থ ও হিসাব বিভাগ; সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মোঃ মশিউর রহমান টোকন(২৭৪), শাখা কর্মকর্তা, রেজিস্ট্রার অফিস বিজয়ী হয়েছেন।

    এছাড়াও সদস্য পদে বিজয়ী হয়েছেন – অশোক চন্দ্র বিশ্বাস, সিনিয়র টেকনিক্যাল অফিসার, (ফার্মেসি) চিকিৎসা কেন্দ্র, মো: অনিচুর রহমান (অনিচ), সহকারী হিসাব পরিচালক, প্রকৌশল অফিস, মোঃ ওলিউর রহমান (সেতু), সরকার রেজিস্টার, রেজিস্ট্রার অফিস, মো: মিরাজুল ইসলাম মিরাজ, সহকারী রেজিস্ট্রার, পরিবহন অফিস, আব্রাহাম লিংকন, প্রশাসনিক কর্মকর্তা, খালেদা জিয়া হল এবং জে. এম ইলিয়াস, প্রশাসনিক কর্মকর্তা, আইসিটি সেল।

    নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান মুকুট অনুভূতি জানিয়ে বলেন, আমাকে পূর্বের ন্যায় এবছর ও কর্মকর্তারা বিপুল ভোটে জয় লাভ করিয়েছেন, তাই আমি তাদের কাছে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। গতবার আমাদের দেয়া প্রতিশ্রুতি গুলো বাস্তবায়ন করার চেষ্টা করছি। তবে কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব হয় নি। তবে এবছর সেসব প্রতিশ্রুতি বাস্তবায়নের সচেষ্ট থাকব।

    ইবিকস কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version