Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » অবরুদ্ধ গাজায় বেসামরিক হতাহতের ঘটনায় ইসরায়েলের কাছে উদ্বেগ যুক্তরাষ্ট্রের
    Lead

    অবরুদ্ধ গাজায় বেসামরিক হতাহতের ঘটনায় ইসরায়েলের কাছে উদ্বেগ যুক্তরাষ্ট্রের

    Daily Dhaka PressBy Daily Dhaka PressDecember 14, 2023No Comments2 Mins Read

    আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বেসামরিক মানুষের হতাহতের ঘটনায় ইসরায়েলের কাছে ‘উদ্বেগ’ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। টানা দুই মাস ধরে চলা এই ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় ১৯ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

    নিহত এসব ফিলিস্তিনির ৭০ শতাংশই নারী ও শিশু। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

    প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় বেসামরিক হতাহতের বিষয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে তার উদ্বেগের কথা জানিয়েছে বলে বুধবার জানিয়েছে হোয়াইট হাউস। গাজায় নির্বিচারে বোমা হামলার জন্য ইসরায়েল বৈশ্বিক সমর্থন হারাতে পারে বলে প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করার পর হোয়াইট হাউস একথা জানাল।

    যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘আমাদের উদ্বেগ রয়েছে এবং আমরা এই সামরিক অভিযানের বিষয়ে (ইসরায়েলের কাছে) সেই উদ্বেগ প্রকাশও করেছি। এমনকি হামাস যে এই সংঘাত শুরু করেছে তা আমরা স্বীকার করে নিয়েছি।’

    মূলত গাজায় চলমান যুদ্ধের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মতবিরোধের সৃষ্টি হয়েছে। বাইডেন বলেছেন, গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে বিশ্বব্যাপী সমর্থন হারাচ্ছে ইসরায়েল।

    মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্টের মন্তব্যকে ইসরায়েলের নেতৃত্বের বিরুদ্ধে এখনও পর্যন্ত তার সবচেয়ে কঠোর সমালোচনা বলে মনে করা হচ্ছে।

    এছাড়া বিভিন্ন ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে মতভেদ রয়েছে বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট বাইডেন। দ্বিপাক্ষিক সম্পর্কে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেসব মতভেদ দূর হয়নি বলে উল্লেখ করেছেন তিনি।

    তবে কোন কোন ইস্যুতে নেতানিয়াহুর সঙ্গে তার মতভেদ রয়েছে— তা খোলাসা করেননি যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট।

    তবে ইসরায়েল বলছে, আন্তর্জাতিক সমর্থন নিয়ে অথবা ছাড়াই গাজা যুদ্ধ চালিয়ে যাবে তারা। মূলত গাজায় বেসামরিক হতাহতের জেরে বিশ্বজুড়ে ব্যাপক চাপের মুখে পড়েছে ইসরায়েল।

    অবরুদ্ধ গাঁজা নারী ও শিশু
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version