Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » চট্টগ্রামে হানাদার মুক্ত দিবস উদযাপিত
    Ticker

    চট্টগ্রামে হানাদার মুক্ত দিবস উদযাপিত

    Daily Dhaka PressBy Daily Dhaka PressDecember 17, 2023No Comments2 Mins Read

    চট্টগ্রাম ব্যুরো : আজ ১৭ ডিসেম্বর চট্টগ্রাম হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালে এদিনে চট্টগ্রাম থেকে পাকিস্তানী হানাদার বাহিনী থেকে মুক্ত করেন মুক্তিযোদ্ধারা। নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত হানাদার মুক্ত দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এ সভায় প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান। বিশেষ অতিথি হিসেব বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরোয়ার কামাল, ডেপুটি কমান্ডার মহানগর ইউনিট বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন বক্তব্য প্রদান করেন। এসময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    সভার শুরুতে জাতীয় পতাকার প্রতি গার্ড অব অনার প্রদান করা হয় এবং মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালীতে বীর মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসান এবং জেলার সকল পর্যায়ের সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

    প্রধান অতিথি তার ভাষণে, বাংলাদেশে প্রথম হানাদার মুক্ত হয় যশোড়। এরপর আস্তে আস্তে সারাদেশ হানাদার মুক্ত হয়। স্বাধীনতা যুদ্ধে চট্টগ্রামের অবদান অনেক। স্বাধীনতা যুদ্ধের আন্দোলনের শুরু শেষ দুটোই চট্টগ্রামে। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রথম স্বাধীনতা যুদ্ধের আন্দোলন শুরু হয় এবং ১৭ ডিসেম্বরে এসে যুদ্ধের পরিসমাপ্তি ঘটে।

    বীর মুক্তিযোদ্ধা এ কে এম সারোয়ার কামাল বলেন, স্বাধীনতার যুদ্ধের ইতিহাস সবার জানা উচিত। আজকে যারা তরুণ তারা জানেনা চট্টগ্রাম কেন একদিন পরে স্বাধীন হয়েছিল। এখানে মূলত অবাঙালীরা মুক্তিবাহিনীর হাতে ধরা পরতে চায়নি।

    তারা চেয়েছে মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে। কারণ তারা যেভাবে অত্যাচার চালিয়েছিল, এর ফলস্বরূপ মুক্তিবাহিনীর হাতে ধরা পরলে তাদের আর কেউ জীবিত থাকতে পারত না। তাই তারা যুদ্ধ চালিয়ে গিয়েছিল এবং মিত্রবাহিনী যখন এসে পৌছাল তারপরে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর কাছে তারা আত্মসমর্পণ করে। সেইদিনই বিজয় নিশান উড়ানো হয়।

    চট্টগ্রাম হানাদার মুক্ত দিবস
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version