
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তান জিপিওর সামনে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনের সংবাদ পেয়ে দুটি ইউনিট পাঠায় ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, আমরা আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠাই। ইউনিটগুলো ১টা ৮ মিনিটে পৌঁছে ১টা ১৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.