Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » দুর্গাপুরে সাংবাদিকদের সাথে স্বতন্ত্র এমপি প্রার্থীর মতবিনিময়
    Ticker

    দুর্গাপুরে সাংবাদিকদের সাথে স্বতন্ত্র এমপি প্রার্থীর মতবিনিময়

    Daily Dhaka PressBy Daily Dhaka PressDecember 23, 2023No Comments2 Mins Read

    দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে ২৩শে ডিসেম্বর শনিবার দুপুর আড়াইটার সময় উপজেলার দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দুর্গাপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোঃ ওবায়দুর রহমান।

    এ সময় আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের তুলে ধরেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুর রহমান বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষনা অবাধ ও অংশগ্রহণ মূলক নির্বাচন।

    সুতরাং নির্বাচনে কোন প্রকার সংঘাত সহিংসতা হবেনা বলে বিশ্বাস করি। জনগণ যাকে চায় আগামী ৭ জানুয়ারি ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করবে। জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যে নির্বাচিত হবে তাকে আমরা সাদরে গ্রহণ করবো।  মতবিনিময়কালে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ওবায়দুর রহমান আরো বলেন, আমি সাধারণ মানুষের আশা-আকাঙ্খা পূরণের লক্ষ্যে স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছি। জয়ী হলে এলাকার উন্নয়নে কাজ করবো।

    বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা ও মাদক প্রতিরোধে সবচেয়ে বেশি গুরুত্ব দিব। করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে ছিলাম। এসময় তিনি সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের দোয়া কামনা করেন তিনি। ওবায়দুর রহমান সাংবাদিকদের উদ্দেশে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। সমাজের ভালো মন্দের সব খবর উঠে আসে সাংবাদিকদের মাধ্যমে।

    এ কারনে দেশের উন্নয়নমুলক কাজের সচিত্র প্রতিবেদন তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানাচ্ছি। পুঠিয়া-দুর্গাপুরের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে এবং উন্নয়নের এই ধারা সাধারণ মানুষের সাথে-পাশে নিয়ে কাজ করে যেতে চাই তিনি।

    দুর্গাপুরে কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক গোলাম রসুল, সাংবাদি সমাজের সাধারণ সম্পাদক মিজান মাহী,সহসভাপতি মাসুদ রানা তুষার, সমাজের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন মায়া, দুর্গাপুর প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক জুবায়ের তুহিন, প্রচার সম্পাদক রুবেল হক, সদস্য মশিউর রহমান, শাহাবুদ্দিন মোল্লা প্রমূখ।  মতবিনিময় কালে ওবায়দুর রহমানের সাথে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ বাচ্চু, জেলা পরিষদের সদস্য আসাদুজ্জামান মাসুদ, উপজেলা পরিষদের সাবকে চেয়ারম্যান আব্দুল মজিদ সরদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, পুঠিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহারিয়ার রহিম কনক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য প্রভাষক আমিনুল হক টুলু, আওয়ামীলীগ নেতা আব্দুল লতিব মৃধা, পৌর যুবলীগের সাধারন সম্পাদক আবিল বাশার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আতিকুর আতিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিপন প্রমূখ।

    দুর্গাপুর নির্বাচন মতবিনিময় সভা
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version