Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বাসচাপায় বাবা-ছেলে নিহত
    Ticker

    বাসচাপায় বাবা-ছেলে নিহত

    নিজস্ব প্রতিনিধি, নোয়াখালীBy নিজস্ব প্রতিনিধি, নোয়াখালীDecember 27, 2023Updated:December 27, 2023No Comments1 Min Read

    নোয়াখালীর সোনাইমুড়ীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরেক ছেলে।

    বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের চাটখিল-সোনাইমুড়ী সড়কের জুনুদপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, জয়াগ ইউনিয়নের ভাটপাড়া গ্রামের সুনীল চন্দ্র দেবনাথ এর ছেলে পল্লী চিকিৎসক লিটন চন্দ্র দেবনাথ (৪৬) ও তার ছেলে প্রান্ত দেবনাথ (১০)। এ ঘটনায় লিটনের আরেক ছেলে প্রতাপ দেবনাথ (১৫) গুরুতর আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, জয়াগ বাজার থেকে পল্লী চিকিৎসক লিটন চন্দ্র দাস তার দুই ছেলে প্রতাপ দেবনাথ ও প্রান্ত দেবনাথকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। পথে জয়াগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছোট কেগনা জুনুদপুর পোলের গোড়া এলাকায় পৌঁছলে নোয়াখালীগামী জননী বাস তাদের চাপা দেয়।

    এসময় অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে পল্লী চিকিৎসক লিটন ও তার দুই ছেলে গুরুতর আহত হন। পরে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিটন ও তার ছোট ছেলেকে মৃত ঘোষণা করেন।

    সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জাগো নিউজকে বলেন, পুলিশ বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেছে। বাসের চালক পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    নিহত ২
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version