Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    Top 4

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    Toufiq ApuBy Toufiq ApuNovember 25, 2026No Comments2 Mins Read

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে থাইল্যান্ডের জেনেসেন গ্রুপ এবং বাংলাদেশের রিজুভা ওয়েলনেস। এ উপলক্ষে আজ রাজধানীর আদাবর শাখায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুই প্রতিষ্ঠানের যৌথ অংশীদারত্বের আনুষ্ঠানিক পরিকল্পনা তুলে ধরা হয়। একই অনুষ্ঠানে উদ্বোধন করা হয় ‘জেনেসেন কর্নার’।

    ব্যাংককে পূর্বে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের ভিত্তিতে এ যৌথ উদ্যোগ গড়ে উঠেছে। এর মূল উদ্দেশ্য হলো থাইল্যান্ডের বিশেষজ্ঞদের আন্তর্জাতিক অভিজ্ঞতার সঙ্গে বাংলাদেশের স্থানীয় চাহিদা ও পেশাগত দক্ষতার সমন্বয় ঘটানো। প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যশিক্ষার প্রসার, পেশাগত জ্ঞান বিনিময় এবং দায়িত্বশীল স্বাস্থ্যচর্চার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

    সংবাদ সম্মেলনে জেনেসেন গ্রুপের আন্তর্জাতিক সম্পর্ক পরিচালক ডা. এ. কে. এম. শাহরিয়ার পর্যায়ক্রমে এ সহযোগিতা বাস্তবায়নের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। রিজুভা ওয়েলনেসের প্রতিষ্ঠাতা ডা. তৌহিদা রহমান ইরিন নারী, পরিবার ও বৃহত্তর জনগোষ্ঠীর জন্য সহজবোধ্য স্বাস্থ্যশিক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. বি. এ. সাদিক স্থানীয় সক্ষমতা বৃদ্ধি এবং স্বাস্থ্যচর্চার অভিন্ন মান উন্নয়নে এ অংশীদারত্বের ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা করেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেনেসেন গ্রুপের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. ওহম সুধচুমফে। তিনি তাঁর বক্তব্যে রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যচর্চা এবং ব্যক্তির শারীরিক অবস্থা ও প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্য পরিকল্পনা প্রণয়নে প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

    অংশীদার প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, ভবিষ্যৎ কার্যক্রম সুপরিকল্পিতভাবে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি নতুন কোনো চিকিৎসাসেবা চালুর আগে পৃথক পেশাগত পর্যালোচনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ নিশ্চিত করা হবে।

    এ যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের সুস্থতা, স্বাস্থ্যশিক্ষা ও সুস্থ দীর্ঘায়ু চর্চার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version