Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » লক্ষ লক্ষ টাকা হাতিয়ে ‘পল্লী ফুড প্রোডাক্টস’ মালিক লিটন লাপাত্তা
    Ticker

    লক্ষ লক্ষ টাকা হাতিয়ে ‘পল্লী ফুড প্রোডাক্টস’ মালিক লিটন লাপাত্তা

    Daily Dhaka PressBy Daily Dhaka PressDecember 30, 2023No Comments2 Mins Read

    নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডায় পল্লী ফুড প্রোডাক্ট কারখানার নামে ক্ষুদ্র ব্যবসায়ী ও বাড়িওয়ালার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে লাপাত্তা হয়েছে কারখানা মালিক কথিত ব্যবসায়ী আব্দুল করিম লিটন।

    অর্থ আত্মসাতের এসব ঘটনা উল্লেখ করে সম্প্রতি বাড্ডা থানা ও স্থানীয় কাউন্সিলরের কাছে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

    ভুক্তভোগীদের একজন স্থানীয় বাসিন্দা হাজী মোঃ সুরুজ্জামান জানান, কথিত ব্যবসায়ী লিটন পল্লীফুড কারখানা করার জন্য ২০০৮ সালে তার মালিকানাধীন একটি জমি ১০ বছরের চুক্তিতে ভাড়া নেয়।

    ওই কারখানা দেখিয়ে স্থানীয় কয়েকজন ক্ষুদ্রব্যবসায়ীর কাছ থেকে ব্যবসার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। চুক্তি অনুযায়ী জমির মালিক সুরুজ্জামানের ভাড়াও নিয়মিত পরিশোধ করেনি লিটন। উল্টো তার কাছ থেকে বিভিন্ন সময়ে নগদ ১২ লাখ টাকা ধার নেয়।

    একপর্যায়ে ২০১৮ সালে ভাড়ার চুক্তির মেয়াদ শেষ হলেও বকেয়া টাকা পরিশোধ না করে টালবাহানা শুরু করে। এভাবে ভাড়া বাবদ ১৮ লাখ টাকা বকেয়া রাখে লিটন।

    ভাড়া চাইতে গেলে এবং কারখানা সরিয়ে নিতে বললে উল্টো জমির মালিক মোঃ সুরুজ্জামানকে নানা ধরনের হুমকি-ধামকি দিতে থাকে সে।

    সর্বশেষ স্থানীয় কাউন্সিলরের মধ্যস্থতায় বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করলেও এতে সাড়া না দিয়ে লাপাত্তা হয়ে যায় কথিত ব্যবসায়ী লিটন। এসব বিষয় অবহিত করে গত ২ ডিসেম্বর বাড্ডা থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী জমির মালিক মোঃ সুরুজ্জামান।

    পাওনা টাকা চেয়ে পাঠিয়েছেন আইনি নোটিশ। সুরুজ্জামান জানান, ভাড়া ও ধারের টাকা নিয়ে শুধু টালবাহানা নয় সুরুজ্জামানের ব্যাংক চেক চুরি করেও প্রতারণা ও ব্লাকমেইল করার অপচেষ্টা চালাচ্ছে কথিত ব্যবসায়ী লিটন।

    এদিকে ব্যবসার নামে নিয়ে আত্মসাত করা ১০ লাখ টাকা ফেরত চেয়ে লিটনকে আইনি নোটিশ পাঠিয়েছেন আরেক ভুক্তভোগী মোঃ রাহাত।

    তিনি জানান, স্থানীয় কাউন্সিলরের কাছে টাকা দেয়ার প্রæতিশ্রæতি দিয়ে ব্যাংক চেক দিলেও সেখানে কোনো টাকা রাখেনি লিটন।

    এছাড়াও ব্যবসার নামে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী রাজ্জাক, জাহাঙ্গীর, মোজাম্মেল , মোঃ আমিনুল ইসলাম , মোঃ শহিদুল্লা সবুজ, মোঃ সাদ্দাম মিয়া, মোঃ সোহেল মিয়া, জাহিদ মিয়া, আলিম ও জাহাঙ্গীরের কাছ থেকে কথিত ব্যবসায়ী লিটন লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    বাড্ডায় কথিত ব্যবসায়ী
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version