Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » শাহরুখের নতুন রেকর্ড
    আনন্দলোক

    শাহরুখের নতুন রেকর্ড

    DDP DigitalBy DDP DigitalJanuary 11, 2024No Comments2 Mins Read

    আনন্দলোক ডেস্ক
    বলিউড বাদশা শাহরুখ খান। দীর্ঘদিন পর পর্দায় ফিরেই যেনো ঝড় তুলেছেন। শেষবার তাকে বড়পর্দায় ২০১৮ সালে ‘জিরো’ সিনেমায় দেখা গিয়েছিল। দীর্ঘ চার বছর পর আবার কিং খান ফিরলেন ‘পাঠান’ সিনেমা নিয়ে। ‘পাঠান’ সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। মুক্তির পরপরই এ সিনেমা বক্স অফিসে ঝড় তোলে।

    বিশ্বব্যাপী ১০৫০ কোটি রুপিরও বেশি ব্যবসা করে এ সিনেমা। গত বছর শাহরুখের ‘জাওয়ান’ নামের আরো একটি বড় সিনেমা মুক্তি পায়। এ সিনেমা ১ হাজার ১৪৮ কোটি রুপিরও বেশি ব্যবসা করে। এটি পরিচালনা করেছেন অ্যাটলি। এ সিনেমাও বক্স অফিসে দারুণ ব্যবসা করে। এরকম দুটি বড় সিনেমা উপহার দেওয়া সত্ত্বেও তিনি থামেননি।

    ২০২৩ শেষ হয় বলিউড বাদশাহর আরো একটি সিনেমার মাধ্যমে। এর নাম ‘ডানকি’। এটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। এ সিনেমায় প্রথমবার একসঙ্গে কাজ করেন এ দুই তারকা। ‘ডানকি’ সিনেমাটিও বেশ ব্যবসা করে বক্স অফিসে। এ সিনেমা এরই মধ্যেই ২০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। বলা যায়, ২০২৩ সাল শাহরুখ খানের দখলে ছিল।

    এ তিন সিনেমা বিপুল ব্যবসা করার সঙ্গে একটি নতুন রেকর্ডও গড়েছে। শাহরুখের ২০২৩ শুরু হয়েছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমার মাধ্যমে। এ সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে কমপক্ষে ৩.২০ কোটি দর্শক ভিড় করেছিলেন। সেই একই উন্মাদনা দেখা গিয়েছিল শাহরুখের পরবর্তী সিনেমা ‘জওয়ান’ নিয়ে। প্রেক্ষাগৃহে ৩.৯৩ কোটি দর্শক এসেছিলেন অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ সিনেমা দেখতে।

    ২০২৩ শেষ হয়েছিল রাজকুমার হিরানির সিনেমা ‘ডানকি’ দিয়ে। এ সিনেমা দেখতেও ১ কোটিরও বেশি দর্শক ভিড় করেছিলেন প্রেক্ষাগৃহে। তিনি বলিউডে প্রথম অভিনেতা যার সিনেমা দেখতে এত পরিমাণ দর্শক প্রেক্ষাগৃহে হাজির হয়েছিলেন। এ তিন সিনেমার মধ্যে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ সিনেমাটি সবচেয়ে বেশি ব্যবসা করে। সিনেমায় শাহরুখ খান ছাড়াও আমরা দেখতে পেয়েছিলাম নয়নতারা, সানিয়া মালহোত্রা, দীপিকা পাড়ুকোনসহ অন্যদের। সিনেমায় বিজয় সেতুপতি খলনায়কের ভূমিকায় রূপদান করেছেন।

     

    ডেইলি ঢাকা প্রেস/আরআর/ ১১ জানুয়ারি, ২০২৪

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন রুহুল আমিন ভূঁইয়া

    November 12, 2026

    প্রয়াত হলেন অভিনেতা নানা পাটেকর

    October 8, 2026

    নজরুলের অমর সৃষ্টি নিয়ে ‘চিরন্তন: আমারে দেব না ভুলিতে’

    October 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version