Author: DDP Digital

নিজস্ব প্রতিবেদক : রূপায়ণ তাজ ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর এ শপথগ্রহণ অনুষ্ঠান সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে নির্বাচিত সদস্যরা শপথ নেন। নতুন কমিটির মেয়াদ দুই বছর। নবনির্বাচিত কমিটি রূপায়ণ তাজ আবাসিক এলাকার ফ্ল্যাট মালিকদের বিভিন্ন সমস্যা সমাধান, পারস্পরিক সমন্বয় এবং আবাসিক পরিবেশ উন্নয়নে কাজ করবে বলে সংশ্লিষ্টরা জানান। অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। নতুন কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

Read More

নিজস্ব প্রতিবেদক :  মালয়েশিয়ার মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে (MMU) অনুষ্ঠিত ওয়ার্ল্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (WSDG) ২০২৬-এ একাধিক পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের বিভিন্ন দল। প্রযুক্তি, উদ্ভাবন ও টেকসই উন্নয়নভিত্তিক প্রকল্প নিয়ে আয়োজিত আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় ২৪টি দেশের ১ হাজার ২০০-এর বেশি অংশগ্রহণকারীর সঙ্গে প্রতিযোগিতা করে এ সাফল্য পায় বাংলাদেশের তরুণ শিক্ষার্থী ও উদ্ভাবকেরা। WSDG ২০২৬-এ বাংলাদেশের দেশীয় প্রতিনিধি হিসেবে অংশ নেয় রোবো টেক ভ্যালি। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এ এস এম আহসানুল সরকার আকিব বাংলাদেশ দলের প্রধান প্রতিনিধি হিসেবে দলের নেতৃত্ব ও কারিগরি সমন্বয়ের দায়িত্ব পালন করেন। বাংলাদেশ দলের কান্ট্রি সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন সফটওয়্যার শপ লিমিটেড (এসএসএল ওয়্যারলেস)-এর টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজার মো. তৌহিদুল…

Read More

সরকারি তিতুমীর কলেজের ২০২১–২২ সেশনের শিক্ষার্থী মো. বাবলা মিয়া (নিক্সন) গত কয়েক বছর ধরে AI প্রযুক্তি নিয়ে কাজ করছেন। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে AI-ভিত্তিক সেবা প্রদানের পাশাপাশি Fiverr ও Upwork-এর মতো আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসেও কাজ করছেন তিনি। Fiverr-এ বর্তমানে Top Rated হিসেবে মনোনীত Seller হিসেবে কাজ করার পাশাপাশি বিশ্বের ৭০টিরও বেশি দেশের ক্লায়েন্টদের জন্য ১,০০০-এর বেশি প্রজেক্ট সম্পন্ন করেছেন তিনি। গত এক বছরে তার পরিচালিত AI Agency থেকে প্রায় ৫০,০০০ মার্কিন ডলারের আয় হয়েছে। একই সময়ে AI Engineer হিসেবে সুইডিশ প্রতিষ্ঠান Scania Engines-এর সঙ্গে কাজের সুযোগও তৈরি হয়েছে তার। বর্তমানে তার AI Agency-তে ৮ সদস্যের একটি টিম রয়েছে, যেখানে তরুণদের…

Read More

রাজধানীর হোটেল ৭১-এ ‘বে ওয়েভ হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড’-এর উদ্যোগে সফটওয়্যার উদ্বোধন, কর্পোরেট মিলনমেলা ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানের পরিচালক হোসাইন আল মামুনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এতে প্রতিষ্ঠানের পরিচালক, প্রজেক্ট ইউনিট ওনার, কর্মকর্তা, বিনিয়োগকারী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানে বে ওয়েভের বর্তমান কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। প্রাতিষ্ঠানিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনার পাশাপাশি বিনিয়োগকারীদের উন্নত সেবা নিশ্চিত করতে নতুন একটি সফটওয়্যার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বে ওয়েভ হোটেল অ্যান্ড রিসোর্ট লি.-এর সিইও মো. ইকরাম বলেন, বে ওয়েভ শুধু একটি হোটেল প্রকল্প নয়; এটি বিনিয়োগকারীদের আস্থা,…

Read More

ইবি প্রতিনিধি: সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত দেশের ২২টি সরকারি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের রাষ্ট্রবিরোধী অপতৎপরতা ও বিভিন্ন গোষ্ঠীর সন্ত্রাসী কার্যকলাপের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউট্যাব ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি রাষ্ট্রবিরোধী অপতৎপরতায় জড়িত শিক্ষকদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন তারা। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে ইবি ইউট্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মোহাম্মদ সেলিম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানায় তারা। বিবৃতিতে শিক্ষক নেতারা বলেন, অতি সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের ২২টি সরকারি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের রাষ্ট্র ও জনস্বার্থ বিরোধী বিভিন্ন কার্যক্রমের প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ একটি দলের আদর্শে উদ্বুদ্ধ এই…

Read More

 ইবি প্রতিনিধি: সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি গ্রহণে নজিরবিহীন জালিয়াতির ঘটনা ঘটিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। সহযোগী অধ্যাপক হতে অধ্যাপক পদে পদোন্নতি/ আপগ্রেডিংয়ের জন্য করা আবেদনে এই জালিয়াতির অভিযোগ উঠেছে। আবেদনে বিভিন্ন অসামঞ্জস্যতা দেখা যাওয়ায় ফাইলটি ভাইস চ্যান্সেলর দপ্তর থেকে বিভাগে ফেরত পাঠিয়ে প্ল্যানিং কমিটির সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন ইবি উপাচার্য। অভিযুক্ত শিক্ষকের নাম ড. মোঃ আসাদুজ্জামান, তিনি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। অভিযোগ রয়েছে, বিভাগীয় প্ল্যানিং কমিটির সভায় তার আবেদন যাচাই-বাছাই শেষে ফাইল প্রশাসনে পাঠানোর পর সম্পূর্ণ অবৈধভাবে তিনি ফাইলে নতুন নথি যুক্ত করেছেন এবং পূর্বের বিভাগীয় সভাপতি স্বাক্ষরিত একটি নথি গায়েব করে দিয়েছেন।…

Read More

ইবিতে ছাত্রশক্তির প্রোগ্রামে হট্টগোলের ঘটনায় তদন্ত কমিটি গঠন ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ ও নতুন রাজনৈতিক ধারা বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বৈষম্যবিরোধীদের হট্টগোলের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ছাত্রশক্তির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি। রবিবার (২৬ জুলাই) রাতে জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসময় কমিটিকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর প্রদানের নির্দেশ প্রদান করা হয়েছে।তদন্ত কমিটির সদস্যরা হচ্ছেন – হাসিব আল ইসলাম, মাহফুজুর রহমান ও শাবাব হোসেন মেহের। ছাত্রশক্তির বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়…

Read More

বিশ্বজুড়ে জনপ্রিয় চলচ্চিত্র ‘জুরাসিক পার্ক’ এবং অস্কারজয়ী ‘দ্য পিয়ানো’-এর অভিনয়ের জন্য পরিচিত নিউজিল্যান্ডের বরেণ্য অভিনেতা স্যাম নিল মারা গেছেন। সোমবার (১৩ জুলাই) তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। সেখানে বলা হয়, তার মৃত্যু ছিল আকস্মিক এবং অপ্রত্যাশিত। মৃত্যুকালে স্যাম নিলের বয়স হয়েছিল ৭৮ বছর। ২০২৩ সালে তিনি প্রকাশ্যে জানান, তিনি বিরল ধরনের নন হজকিন লিম্ফোমা, ‘অ্যাঞ্জিওইমিউনোব্লাস্টিক টি সেল লিম্ফোমা’য় আক্রান্ত হয়েছেন। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুর সময় তার শরীরে ক্যান্সারের কোনো সক্রিয় উপস্থিতি ছিল না। যদিও মৃত্যুর নির্দিষ্ট কারণ জানানো হয়নি। দীর্ঘ অভিনয়জীবনে স্যাম নিল শিল্পধর্মী চলচ্চিত্র থেকে শুরু করে বড় বাজেটের…

Read More

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক ঊর্ধ্বমুখী অবস্থানে দেখা যায়। বাজার সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৩২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৮১ পয়েন্টে পৌঁছায়। একই সময়ে ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ২১১ পয়েন্টে অবস্থান করে। এ সময় পর্যন্ত ডিএসইতে মোট ২১৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া…

Read More

বিশ্বকাপের শেষ চার নিশ্চিত হওয়ায় ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন সেমিফাইনালের মহারণের দিকে। ৪৮ দল নিয়ে শুরু হওয়া এবারের আসর দীর্ঘ পথ পেরিয়ে এখন শেষ চার দলে এসে দাঁড়িয়েছে। আর মাত্র দুটি ম্যাচের পরই নির্ধারিত হবে বিশ্ব ফুটবলের নতুন চ্যাম্পিয়ন। প্রথম সেমিফাইনালে ১৫ জুলাই রাতে মুখোমুখি হবে ইউরোপের দুই শক্তিশালী দল স্পেন ও ফ্রান্স। পরদিন একই সময়ে দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। চার দলই অতীতে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে, তাই দুই সেমিফাইনালই হতে যাচ্ছে অভিজ্ঞতা ও সামর্থ্যের লড়াই। বিশ্লেষকদের অনেকেই শুরু থেকেই আর্জেন্টিনা, ফ্রান্স ও স্পেনকে শিরোপার প্রধান দাবিদার হিসেবে বিবেচনা করেছেন। তবে নকআউট ফুটবলে অতীতের পরিসংখ্যান বা সম্ভাবনা সব…

Read More