Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » স্বপন চৌধুরীর নতুন চ্যালেঞ্জ ‘অপারেশন জ্যাকপট’
    আনন্দলোক

    স্বপন চৌধুরীর নতুন চ্যালেঞ্জ ‘অপারেশন জ্যাকপট’

    DDP DigitalBy DDP Digitalজানুয়ারি ১২, ২০২৪No Comments2 Mins Read

    আনন্দলোক প্রতিবেদক: দেশের শীর্ষ ইভেন্ট অর্গানাইজিং প্রতিষ্ঠান অন্তর শোবিজ। বাংলাদেশে অসংখ্য সফল আন্তর্জাতিক ও জাতীয় ইভেন্টের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। বলিউড বাদশা শাখরুখ খান লাইভ ইন ঢাকা, আদনান সামী লাইভ, অনুপম রায়, নচিকেতা, বম্বে ভাইকিং, মুহিত চৌহান, শ্রেয়া ঘোষল, কুমার সানু, সনু নিগম, সুনিধি চৌহান, ইন্ডিয়ান আইডল, পাকিস্তানি ব্যান্ড জুনুনের কনসার্টগুলো অন্তর শোবিজের ব্যাপক সফল ইভেন্ট।

    শুধু আন্তর্জাতিক পারফর্মাররাই নয়, তার এসব কনসার্টেই পারফর্ম করেন বাংলাদেশের নগরবাউল জেমস, এলআরবি, সোলস, ফিডব্যাক, ওয়ারফেজ, আজম খানসহ দেশের জনপ্রিয় ব্যান্ড এবং সংগীত তারকারা।

    বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূতি উপলক্ষ্যে গতবছর রাজধানীর হাতিরঝিলে অন্তর শোবিজের ড্রোন শো ছিল আরেক সাফল্য। দীর্ঘ সময়ের অভিজ্ঞতা নিয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্বপন চৌধুরী এবার হাত দিয়েছেন চলচ্চিত্র নির্মাণে। সরকারি অনুদানে মুক্তিযুদ্ধের কাহিনী অবলম্বনে চলছে তার প্রথম সিনেমা ‘অপারেশন জ্যাকপট’এর নির্মাণ কাজ।

    এই চলচ্চিত্রের প্রযোজকের দায়িত্ব পালন করছে তার প্রতিষ্ঠান অন্তর শোবিজ। ছবিটির প্রথমভাগের শুটিং চলছে এফডিসিতে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ-সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন ছিল ‘অপারেশন জ্যাকপট’। সেটাই বড় আয়োজনে তুলে ধরা হবে রুপালি পর্দায়।

    এই ছবিতে এক ভিন্ন রূপে দেখা যাবে আলোচিত অভিনেতা অনন্ত জলিলকে। ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের স্বনামখ্যাত নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতের রাজীব চৌধুরী। ছবিতে বিভিন্ন চরিত্র অভিনয় করছেন, ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত, ওমর সানী, মিশা সওদাগর, অমিত হাসান, নীরব, ইমন, নাদের চৌধুরী, শহীদুল ইসলাম সাচ্চু, ড্যানি সিডাক, খোরশেদ আলম খসরুসহ অনেকেই। ঢাকার এফডিসিসহ বিভিন্ন লোকেশনে প্রথম লটের শুটিং শেষে বাকি শুটিং হবে গাজীপুরের বিভিন্ন স্পটসহ দেশের চার সমুদ্রবন্দরে। এছাড়া ভারত এবং ফ্রান্সের কিছু লোকশন নির্বাচন করা হয়েছে সিনেমার কাহিনী অনুসারে।

    স্বপন চৌধুরী বলেন, ‘দীর্ঘ সময়ের অভিজ্ঞতা ‘অপারেশন জ্যাকপট’ এ কাজে লাগাচ্ছি। এটি একটি ঐতিহাসিক প্রেক্ষাপটের ছবি। তাই নিজেই প্রতিদিন শুটিংয়ে থাকছি। ইভেন্টের কাজ করেছি তিন দশকেরও বেশি সময়। শোবিজের মোটামুটি সবই আমার জানা। বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতাও রয়েছে। সেই অভিজ্ঞতাই সিনেমায় দেয়ার চেষ্টা করছি।

    আশা করছি অপারেশন জ্যাকপট চলচ্চিত্রের নিয়মিত দর্শকসহ আকৃষ্ট করবে সবমহলের দর্শকদের। এই ছবির কাজ শেষে চলতি বছরেই তিনি আরও একটি সিনেমা নির্মাণের কথা জানিয়েছেন।’

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    Day long Workshop “Story to Screenplay”

    মে ২৩, ২০২৬

    লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন

    মে ২৩, ২০২৬

    এ বছরের নজরুল পুরস্কার পাচ্ছেন ২ গুণীজন

    মে ২০, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (বিকাল ৩:৫৬)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • Day long Workshop “Story to Screenplay”
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version