Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ধামরাইয়ে ৪০ হাজার কম্বল ও ৫ হাজার চাদর বিতরণের প্রস্তুতি
    বাংলাদেশ

    ধামরাইয়ে ৪০ হাজার কম্বল ও ৫ হাজার চাদর বিতরণের প্রস্তুতি

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressজানুয়ারি ২১, ২০২৪Updated:জানুয়ারি ২১, ২০২৪No Comments2 Mins Read

    ধামরাই ( ঢাকা) প্রতিনিধি:

    উপজেলা নির্বাচনকে সামনে রেখে ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের প্রতিটি গ্রামের প্রায় অর্ধসহস্রাধিক হিতৈষী গন্যমান্য ও সাধারণ ব্যক্তিদের নিয়ে মতবিনিময় করেছেন ঢাকা জেলা যুবলীগের সাবেক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ।

    প্রাথমিকভাবে সকলের মতামতের ভিত্তিতে আব্দুল লতিফ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে উপস্থিত সকলের মাঝে নিজের মত প্রকাশ করেন।

    শুক্রবার (১৯ জানুয়ারী) বিকেলে উপজেলার সোমভাগ ইউনিয়নের গোয়ালদী গ্রামের নিজ বাসভবনে এই মতবিনিময় সভা করেন আব্দুল লতিফ ।

    মতবিনিময় সভায় উপজেলা পরিষদে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফ বলেন, আপনারা আমার অভিভাবক। আপনাদের দোয়ায় আমি এ পর্যন্ত এসেছি। আপনারা যদি আমাকে সমর্থন করেন এবং সাথে থাকেন তাহলে আমি নির্বাচন করবো। আপনারা যা ভালো মনে করবেন তার সাথে আমি আছি।

    তিনি আরো বলেন, আমি কারো কাছ থেকে হাত পেতে কিছু নেই না। আমার যা আছে সামর্থ্য অনুয়ায়ী তা দিয়েই দরিদ্র মানুষদের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি।

    জানা যায়, গত বছর শীতে আব্দুল লতিফ ১৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় কয়েক হাজার শীতবস্ত্র ( কম্বল) বিতরণ করেছেন।

    নির্বাচনকে সামনে রেখে এবারও প্রায় দেড় কোটি টাকা খরচ করে ৪০ হাজার কম্বল ও ৫ হাজার চাদর ধামরাই পৌর সভাসহ উপজেলার প্রতিটি গ্রামে খেটে খাওয়া দরিদ্র মানুষে বিতরণ করবেন বলে প্রস্তুতি চলছে।

    মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ শাহজাহান মিয়া, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, শামসুল হক, আব্দুর রহমান মেম্বারসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

    মতবিনিময় সভা শেষে সকলকে প্রীতিভোজ করান এবং উপস্থিত সকলকে শীতবস্ত্র হিসেবে একটি করে ইন্ডিয়ান শাল ( চাদর) উপহার দেন।

    ধামরাই
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি

    এপ্রিল ২৯, ২০২৬

    মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ

    এপ্রিল ২৮, ২০২৬

    প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান

    এপ্রিল ২৮, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (সকাল ৮:৩৫)
    • ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    • “ভুল নীতি হলে ঝুঁকির মুখে পড়বে ডিজিটাল অর্থনীতি”—টেলিকম, ডাটা ও সাইবার বিল ২০২৬ নিয়ে উদ্বেগ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version