Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ঢাবি’র মধুর ক্যান্টিনে ছাত্রলীগের দুই গ্রুপের মারামরি
    Ticker

    ঢাবি’র মধুর ক্যান্টিনে ছাত্রলীগের দুই গ্রুপের মারামরি

    Daily Dhaka PressBy Daily Dhaka PressJanuary 23, 2024No Comments2 Mins Read

    ক্যাম্পাস প্রতিনিধি:
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের পেছনে দাঁড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে তিনজন আহত হয়েছেন।

    মঙ্গলবার দুপুরে মধুর ক্যান্টিনে মাস্টার দা সূর্যসেন ও বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়। দুই পক্ষই শেখ ওয়ালী আসিফ ইনানের অনুসারী।

    সংঘর্ষে আহত সূর্যসেন হল ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক কামরুল হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া সূর্যসেন হল ছাত্রলীগের কর্মী সাইদুর রহমান শান্ত এবং তিতুমীর কলেজ ছাত্রলীগের একজন কর্মী আহত হয়েছেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, অসুস্থতার কারণে বেশ কিছুদিন মধুর ক্যান্টিনে আসতে পারেননি ইনান। মঙ্গলবার দুপুরে তার মধুর ক্যান্টিনে আসার খবরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও আশপাশের কলেজ থেকে তার অনুসারীরা সেখানে যান।

    এসময় তার পাশে দাঁড়ানো নিয়ে সূর্যসেন হল ও বিজয় একাত্তর হল ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়। পরে একাত্তর হলের কয়েকজন লাঠি, স্টাম্প, হকিস্টিক ও গাছের ডাল নিয়ে অতর্কিত হামলা চালায়। সংগঠনের কেন্দ্রীয় কয়েকজন নেতার হস্তক্ষেপে পরে পরিস্থিতি শান্ত হয়।

    সূর্যসেন হল ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক আবু বকর সিদ্দিক প্রিন্স বলেন, “কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে কামরুলের ওপর রড, লাঠি নিয়ে অতর্কিতে হামলা চালানো হয়েছে। তার মাথায় সেলাই লেগেছে, ঠোঁট কেটে গেছে।”

    এ বিষয়ে কথা বলতে শেখ ওয়ালী আসিফ ইনানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। তবে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের চারজনকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে।

    বিকাল ৫টায় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়ে, সংগঠনের ‘শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থি কার্যকলাপে লিপ্ত হওয়ার’ অভিযোগে মাশফিউর রহমান, ফিরোজ আলম অপি, আব্দুল্লাহ আল মারুফ ও নিঝুম ইফতারকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হল।

    মেফতাহুল ইসলাম পান্থ সংবাদ মাধ্যমকে বলেন, “তাদেরকে সংগঠনের সব কার্যক্রম থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কাজে যুক্ত থাকার কিছু অভিযোগ আমাদের হাতে এসেছে। সেই অভিযোগের ভিত্তিতে আমরা পর্যালোচনা করে দেখব তাদের কতটুকু সংশ্লিষ্টতা আছে এসব কাজে।”

    মধুর কেন্টিন
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version