Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ১৭
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সায়েম আহমদ সিলেট চেম্বারের পরিচালক নির্বাচিত
    ইকোবিজ

    সায়েম আহমদ সিলেট চেম্বারের পরিচালক নির্বাচিত

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressজানুয়ারি ২৪, ২০২৪Updated:জানুয়ারি ২৪, ২০২৪No Comments1 Min Read

    সিলেট অফিস: ‘সিলেট নগরীর প্রবেশদ্বার’ খ্যাত বৃহত্তর চন্ডিপুল ব্যবসায়ী ঐক্য কমিটির সভাপতি ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক পরিচালক হুমায়ূন আহমদের ছোট ভাই তরুণ ব্যবসায়ী মোঃ সায়েম আহমদ সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

    সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক হিসেবে মোঃ সায়েম আহমদ নির্বাচিত হওয়ায় বৃহত্তর চন্ডিপুল ব্যবসায়ী ঐক্য কমিটির সাধারণ সম্পাদক হোসেন মিনহাজ, ব্যবসায়ী, ফয়জুর রহমান, আকবর হোসেন মুক্তা, দেবাশীষ হাজরা, এম.এ সালাম, আব্দুল হামিদ, নুর মিয়া, সাইদুল ইসলাম অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

    সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০২৪-২০২৬ সাল মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনী তফসিল অনুযায়ী গত ২০ জানুয়ারি নির্বাচনের ভোট গ্রহণের দিন নির্ধারিত ছিল, কিন্তু পরিচালনা পরিষদের পদসংখ্যা এবং পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা সমান হওয়ার ভোট গ্রহণের প্রয়োজন হয়নি।

    উল্লেখ্য যে, মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৯ ডিসেম্বর ২০২৩ইং পর্যন্ত অর্ডিনারী শ্রেণীতে ১৩টি, এসোসিয়েট শ্রেণীতে ৭টি, ট্রেড গ্রুপ শ্রেণীতে ৩টি এবং টাউন এসোসিয়েশন শ্রেণীতে ২টি মনোনয়নপত্র সহ সর্বমোট ২৫টি মনোনয়ন পত্র জমা পড়ে।

    কিন্তু পরবর্তীতে অর্ডিনারী শ্রেণী থেকে একজন এবং এসোসিয়েট শ্রেণী থেকে একজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় পরিচালনা পরিষদের পদসংখ্যা এবং প্রার্থীর সংখ্যা সমান হয়ে যায়, তাই নির্বাচন বোর্ড বাকী প্রার্থীগণকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

    সিলেট চেম্বার
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    গাজীপুরে ৫ খুনের আসামী ফোরকান পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ : পুলিশ

    মে ১৪, ২০২৬

    একটানা ছুটির আমেজে শিক্ষা প্রতিষ্ঠান

    মে ১৩, ২০২৬

    আসন্ন ঈদে ট্রেনে নারীদের জন্য আলাদা কামরার ব্যবস্থা রাখার নির্দেশ

    মে ১২, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (বিকাল ৪:৪৬)
    • ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • পারফেক্ট ইলেকট্রনিক্স এর `সোহানা ইন্টারন্যাশনাল এওয়ার্ড’ এ ভূষিত
    • বগুড়াতে মাত্র ৪৯৯-৬৯৯ টাকায় পাঞ্জাবি দিচ্ছে সুহৃদ
    • ৮০ হাজার টাকার বালিশের রাষ্ট্র: মেগা প্রকল্প, মেগা দুর্নীতি এবং জনমানুষের দীর্ঘশ্বাস
    • গাজীপুরে ৫ খুনের আসামী ফোরকান পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ : পুলিশ
    • ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version