Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » মানিকছড়িতে মারমা উন্নয়ন সংসদ তিনটহরী ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলন
    বাংলাদেশ

    মানিকছড়িতে মারমা উন্নয়ন সংসদ তিনটহরী ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলন

    Daily Dhaka PressBy Daily Dhaka PressJanuary 30, 2024Updated:January 30, 2024No Comments1 Min Read

    খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়িতে মারমা উন্নয়ন সংসদ (মাউস) তিনটহরী ইউনিয়ন শাখার ২য় তম ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে কংচাইরী মারমাকে পুনরায় সভাপতি, মধু চৌধুরীকে সাধারণ সম্পাদক ও মংসাথোয়াই মারমাকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

    মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকাল ৩টায় উপজেলার বড়ডলু কঞ্জরীপাড়ায় কংচাইরী মারমা’র সভাপতিত্বে ও অংথোয়াই মারমা রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মারমা উন্নয়ন সংসদ মানিকছড়ি উপজেলা কমিটির প্রধান উপদেষ্টা মংশেপ্রু মারমা।

    এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কমিটির সভাপতি নিপ্রু মারমা, সহ-সভাপতি কংজপ্রু মারমা, সাধারণ সম্পাদক সাচিং চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক উহ্লাচাই মারমা, মানিকছড়ি ইউনিয়ন শাখার সভাপতি অংগ্য মারমা, যোগ্যাছোলা ইউনিয়ন শাখার সভাপতি অংশেপ্রু মারমা ও ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ক্যচিং মারমা।

    এসময় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে মারমা উন্নয়ন সংসদ (মাউস) মারমা জনগোষ্ঠীর শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য ও আর্থসামাজিক উন্নয়নে কাজ করে আসছে। পিছিয়ে থাকা সমাজকে এগিয়ে নিতে, আগামির সুন্দর সমাজ ও রাষ্ট্র গড়তে ছেলে-মেয়েদেরকে সুশিক্ষিত করার পাশাপাশি সুন্দর সমাজ ব্যবস্থায় মারমা সমাজের সচেতন প্রতিনিধিদেরকে উদ্যোগ নিতে হবে’। আর তা বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

    পরে উপস্থিত সকলের সম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। এসময় সংগঠনের উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন কমিটির শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

    মানিকছড়ি
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version