Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ১৭
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বইমেলায় উপচে পড়া ভিড়
    Lead

    বইমেলায় উপচে পড়া ভিড়

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressফেব্রুয়ারি ২, ২০২৪No Comments2 Mins Read

    নিজস্ব প্রতিবেদক : আজ ছুটির দিন।
    দেখে বোঝার উপায় নেই যে, আজ মাত্র বইমেলার দ্বিতীয় দিন। মানুষের ভিড়, হৈ-হুল্লোড়, তরুণ-তরুণীদের ঘোরাফেরা, ছবি-সেলফি আর বইয়ের কেনাকাটায় পুরোদমে জমজমাট অমর একুশে বইমেলা।

    সকাল ১১টায় মেলা শুরুর পর মানুষের উপস্থিতি কম থাকলেও বিকেল থেকে তা বাড়তে থাকে। এরপর সন্ধ্যা নামতেই যেন পুরো এলাকাজুড়ে ঢল নামে মানুষের।

    শুক্রবার (২ ফেব্রুয়ারি) সরেজমিনে বইমেলার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ ঘুরে এমন চিত্র দেখা যায়।

    মেলায় আগত পাঠক-দর্শনার্থীরাও বলছেন, সাধারণত এমন দৃশ্য মেলার শেষের দিকে অথবা মেলার সময় অর্ধেক গড়ানোর পরে দেখা যায়।

    তবে আজ ছুটির দিন হওয়ার সুবাদে এবং পরিবেশও অনুকূলে থাকার কারণে বইমেলায় মানুষের উপস্থিতি বেড়েছে।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবরিনা বলেন, শুরুর দিকে হওয়ার কারণে ভিড় কম হবে এমনটি ভেবে মেলায় এসেছিলাম। কিন্তু এসে দেখি অনেক মানুষ এসেছেন।

    মনে হচ্ছে, আজকে ছুটির দিন হওয়াতে মানুষের উপস্থিতি বেড়েছে। সাধারণত অন্যান্য বছর বইমেলার শুরুর দিকেই এমন উপস্থিতি দেখা যায় না।

    তবে এবারের পরিসর বাড়ানো হয়েছে। যার কারণে প্রবেশ পথে হকার কিংবা অন্যান্য সমস্যাগুলো একেবারে নেই বললেই চলে।

    তাস্রিফ নামের আরেক দর্শনার্থী বলেন, মেলার সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট। এখন পর্যন্ত তেমন কোন সমস্যা চোখে পড়েনি। তবে মানুষের ভিড় শুরুর দিকেই বেড়েছে।

    এবার আশা করা যায়, বেশ জমজমাট বইমেলা হবে। এখনো কোনো বই কেনাকাটা করিনি। ঘুরে দেখছি। পছন্দ হলে অবশ্যই নিয়ে নেব।

    তবে এখনও সোহরাওয়ার্দী উদ্যান অংশে বেশ কয়েকটি স্টলের সাজসজ্জা এবং আনুষঙ্গিক কার্যক্রম চালাতে দেখা গেছে।

    বিষয়টি নিয়ে বইমেলা কমিটির সদস্য সচিব ড. কে এম মুজাহিদুল ইসলাম বলেন, আমরা প্রকাশকদের সঙ্গে বসেই সব সিদ্ধান্ত নিয়েছি।

    সে অনুযায়ী ২৩ তারিখেই স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। সময় কোনো অজুহাত নয়। অধিকাংশ প্রকাশনীগুলোই প্যাভিলিয়ন ও স্টল নির্মাণ করে ফেলছে। তাদের তো সময় লাগেনি। এরা কেন এখনো কাজ শেষ করতে পারেনি।

    তিনি বলেন, বইমেলায় ছোট-ছোট স্টলগুলোর কাজ কম। বিষয়টি মনিটরিং এর জন্য আমি লোক পাঠিয়েছি। আমি তারা রিপোর্ট দিলেই সিদ্ধান্ত নেব।

    উল্লেখ্য, বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে এবার বইমেলা অনুষ্ঠিত হচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট জায়গায়।

    একাডেমি প্রাঙ্গণে ১২০টি প্রতিষ্ঠানকে ১৭৩টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৫১৫টি প্রতিষ্ঠানকে ৭৬৪টি ইউনিট অর্থাৎ মোট ৬৩৫টি প্রতিষ্ঠানকে ৯৩৭টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় ৩৭টি (একাডেমি প্রাঙ্গণে ১টি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬টি) প্যাভিলিয়ন রয়েছে।

    বইমেলা
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ৮০ হাজার টাকার বালিশের রাষ্ট্র: মেগা প্রকল্প, মেগা দুর্নীতি এবং জনমানুষের দীর্ঘশ্বাস

    মে ১৫, ২০২৬

    গাজীপুরে ৫ খুনের আসামী ফোরকান পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ : পুলিশ

    মে ১৪, ২০২৬

    ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ

    মে ১৪, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (বিকাল ৪:৪৬)
    • ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • পারফেক্ট ইলেকট্রনিক্স এর `সোহানা ইন্টারন্যাশনাল এওয়ার্ড’ এ ভূষিত
    • বগুড়াতে মাত্র ৪৯৯-৬৯৯ টাকায় পাঞ্জাবি দিচ্ছে সুহৃদ
    • ৮০ হাজার টাকার বালিশের রাষ্ট্র: মেগা প্রকল্প, মেগা দুর্নীতি এবং জনমানুষের দীর্ঘশ্বাস
    • গাজীপুরে ৫ খুনের আসামী ফোরকান পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ : পুলিশ
    • ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version