Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » মহালছড়িতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টা আটক ২
    অপরাধ-আদালত

    মহালছড়িতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টা আটক ২

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 11, 2024No Comments2 Mins Read

    রায়হান আহমেদ, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করেছে মহালছড়ি থানা পুলিশ। মামলার সূত্রে জানা যায়, গত শুক্রবার ( ৯ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে চৌংড়াছড়ি যৌথখামার এলাকায় গৃহবধূ গৃহস্থালি কাজের জন্য কুয়া (পাহাড়ি ঝর্না) থেকে পানি সংগ্রহ করতে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুই ব্যাক্তি তার উপর ঝাপিয়ে পরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

    ধস্তাধস্তির এক পর্যায়ে গৃহবধূ বাঁচাও বলে চিৎকার করলে তার স্বামী এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। তাৎক্ষণিক তিনি থানায় উপস্থিত হন এবং নিজে বাদী হয়ে মহালছড়ি থানায় ধর্ষণ চেষ্টাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগ পেয়ে রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ মাজহারুল হক ও এএসআই (নিরস্ত্র) কল্প রঞ্জন চাকমা’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে এজাহার ভুক্ত দুই ব্যাক্তিকে মহালছড়ির চৌংড়াছড়ি এলাকা হতে গ্রেফতার কর‍তে সমর্থ হয়।

    আটককৃত ব্যক্তিরা হলেন,মহালছড়ি কাটিং টিলা এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে মোঃ শাহাদাত হোসেন সাজু (২৫) ও চৌংড়াছড়ি গুচ্ছগ্রাম এলাকার মৃত মেছের আলীর ছেলে মোঃ টুলু মিয়া (২২)। মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মহালছড়ি থানায় ধারা-৯(৪)(খ) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩; আইনে মামলা দায়ের হওয়ার ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের আটক করতে সক্ষম হন এবং গ্রেফতার কৃত ব্যাক্তিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

    ধর্ষণচেষ্টা মহালছড়ি
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version