Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি শুকুর আলী সোহেল সোহাগ গ্রেফতার
    অপরাধ-আদালত

    মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি শুকুর আলী সোহেল সোহাগ গ্রেফতার

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 12, 2024Updated:February 12, 2024No Comments3 Mins Read

    * আলোচিত ২০০২ সালে কর্তব্যরত আনসার সদস্যকে গুলি করে হত্যার দায়ে মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত ও পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার দায়ে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি ভয়ংকর সন্ত্রাসী শুকুর আলী সোহেল সোহাগ’কে সাভার এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

    নিজস্ব সংবাদদাতা:  গত ১২ মার্চ ২০০২ তারিখ রাজধানী মোহাম্মদপুরের শ্যামলী এলাকায় ছিনতাইকারীদের গুলিতে কর্তব্যরত অবস্থায় একজন আনসার সদস্য ফজলুল হক গুলিবৃদ্ধ হয়ে গুরুতর আহত হয় এবং একজন পুলিশ সদস্য গুরুতর জখম হয়।

    পরবর্তীতে তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনসার সদস্য ফজলুল হককে মৃত ঘোষনা করেন। উক্ত ঘটনায় পুলিশ কনস্টেবল আকমান হোসেন বাদী হয়ে রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানায় সন্ত্রাসী শুকুর আলী সোহেলসহ ০৩ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-৬৬, তারিখ-১২/০৩/২০০২ইং, ধারা-৩৫৩/৩৩৩/৩০৭/৩০২ পেনাল কোড।

    মামলা রুজুর বিষয়টি জানতে পেরে আসামিরা আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে পুলিশ তাদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। পরবর্তীতে গ্রেফতারকৃত শুকুর আলীসহ অপর আসামিগণ জামিনে মুক্ত হয়ে পুনরায় আত্মগোপনে চলে যায়।

    মামলার তদন্ত শেষে গত ৩১ মার্চ ২০০৩ তারিখ উক্ত আসামিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মোহাম্মদপুর থানার অভিযোগপত্র নং-১৭০, তারিখ- ৩১ মার্চ ২০০৩ তারিখ মূলে অভিযোগ পত্র দাখিল করা হয়। অতঃপর বিজ্ঞ আদালত বিচারকার্য সমাপ্ত করে গত ৩০ সেপ্টেম্বর ২০১৯ তারিখ মামলার ০৩ জন আসামিকেই মৃত্যুদন্ড প্রদান করে সকল আসামিদের বিরুদ্ধে মৃত্যুদন্ডাদেশ পরোয়ানা জারী করেন।

    একই মামলায় পুলিশ কনস্টেবল আবদুল জলিল ফরাজীকে হত্যাচেষ্টার দায়ে আসামি শুক্কুর আলী সোহেলকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাস সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। উক্ত মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‍্যাব।

    ৩। এরই ধারাবাহিকতায় গত রাতে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের বিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর সাভার এলাকায় অভিযান পরিচালনা করে আলোচিত ২০০২ সালে কর্তব্যরত আনসার সদস্যকে গুলি করে হত্যার দায়ে মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত ও পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শুককুর আলী সোহেল সোহাগ (৩৮), পিতা-বাবুল মিয়া বাবুল চোরা, ভোলা সদর, ভোলা’কে গ্রেফতার করে।

    81 গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার দিন গত ১২ মার্চ ২০০২ তারিখ দুপুরে শুকুর আলী তার অপর দুই সহযোগীদের নিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে রাজধানী মোহাম্মদপুরের শ্যামলী এলাকায় ‘দূর দূরান্ত’ নামক একটি বাস কাউন্টারের সামনে অবস্থান করে।

    অতঃপর শুক্কুর আলী ও তার সহযোগীরা মিলে অজ্ঞাত একজন ভিকটিমকে ছিনতাইয়ের চেষ্টা করে। তখন উক্ত এলাকায় কর্তব্যরত পুলিশ কনস্টেবল আকমান হোসেন, কনস্টেবল আব্দুল জলিল ফরাজী ও আনসার সদস্য ফজলুল হক দ্রুত ঘটনাস্থলে এসে ছিনতাইকারী শুকুর আলীসহ ০৩ জনকে আটকের চেষ্টা করলে গ্রেফতারকৃত শুকুর আলী ও তার অপর সহযোগীরা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর ক্ষিপ্ত হয়ে তাদের কাছে থাকা রিভলভার দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর এলোপাথাড়ি গুলি করে।

    আনসার সদস্য ফজলুল হক গুলিবৃদ্ধ হয়ে গুরুতর আহত হয় এবং একজন পুলিশ সদস্যকে দেশিয় অস্ত্র দিয়ে গুরুতর জখম করে। এসময় অপর পুলিশ সদস্য আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে শুরুর আলী ও তার অন্যান্য সহযোগীরা কৌশলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।

    গ্রেফতারকৃত শুকুর আলী ১০ বছর বয়স থেকেই বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ে। পরবর্তীতে সে রাজধানীর মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি, হত্যা, অপহরণ ও মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করতো বলে জানা যায়।

    সে আনসার সদস্য ফজলুল হত্যাকান্ডের ঘটনায় আইন-শৃংখলা বাহিনী কর্তৃক গ্রেফতার হয়ে প্রায় সাড়ে ৩ বছর কারাভোগের পর জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যায়। গ্রেফতারকৃত শুক্কুর আলী চট্টগ্রামসহ রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার এড়ানোর লক্ষ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন ছদ্মবেশ ধারণ ও নাম পরিবর্তন করে কিছুদিন পর পর তার অবস্থান পরিবর্তন করতো।

    গ্রেফতারকৃত শুক্কুর আলী নতুন ব্যবহার করে ছিনতাই, অপহরণ ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম করতো বলে জানা যায়। গ্রেফতারকৃত শুক্কুর আলী ইতিপূর্বে মাদক সংক্রান্ত মামলায় প্রায় ০৪ বছর, অস্ত্র সংক্রান্ত মামলায় প্রায় ০৫ বছর ও অপহরণসহ বিভিন্ন মামলায় বিভিন্ন মেয়াদে কারাভোগ করেছে বলে জানা যায়।

    তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধে ১৫টির অধিক মামলা রয়েছে বলে জানা যায়। গ্রেফতারকৃত শুকুর আলী সাভার এলাকায় আত্মগোপনে থাকাবস্থায় র‍্যাব কর্তৃক গ্রেফতার হয়।

    গ্রেফতার
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version