Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ইবিতে আবারো বিবস্ত্র করে র‍্যাগিং; তদন্তে ২টি কমিটি
    অপরাধ-আদালত

    ইবিতে আবারো বিবস্ত্র করে র‍্যাগিং; তদন্তে ২টি কমিটি

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 13, 2024Updated:February 13, 2024No Comments2 Mins Read

    ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবারো এক নবীন শিক্ষার্থীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের ১৩৬ নম্বর কক্ষে (গণরুমে) এ ঘটনা ঘটে বলে জানা যায়। তবে লিখিত অভিযোগ না পেলেও গণমাধ্যমে প্রকাশিত খবরের সুত্র ধরে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসন।

    ভুক্তভোগী আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থী। অভিযুক্ত শারীরিক শিক্ষা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মুদাচ্ছির খান কাফি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মোহাম্মদ সাগর। তারা দুইজনই লালন শাহ হলের ১৩৬ নং কক্ষে গণরুমে থাকেন।

    খোজ নিয়ে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি রাতে লালন শাহ হলের ১৩৬ নম্বর কক্ষে ভুক্তভোগীকে ডাকেন অভিযুক্ত কাফি ও সাগর। এ সময় তাকে উলঙ্গ করে ব্রেঞ্চের ওপর দাড় করিয়ে রাখেন অভিযুক্তরা। এছাড়াও তাকে রড দিয়ে আঘাত করাসহ বেঞ্চের উপর দাঁড় করিয়ে রাখা, হাতে ঝুলিয়ে রাখা ও নাকে খত দেওয়ানো হয়।

    তবে এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী লিখিত অভিযোগ না দিলেও বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত খবরের সুত্র ধরে শেখ রাসেল হলের প্রোভস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মাকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে সদস্য সচিব হিসেবে সহকারী প্রক্টর জনাব মিঠুন বৈরাগী ও সদস্য হিসেবে অধ্যাপক ড. মোঃ আনিচুর রহমান রয়েছেন। কমিটিকে যথাশীঘ্র প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, র‍্যাগিংয়ের ঘটনার লিখিত অভিযোগ না পেলেও প্রত্রিকায় প্রকাশিত নিউজের ভিত্তিতে তদন্ত করা হবে। হাইকোর্ট থেকে এরকম ঘটনা ঘটার সাথে সাথে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে।

    এদিকে, এ ঘটনায় পৃথক তদন্ত কমিটি গঠন করেছে লালন শাহ হল কর্তৃপক্ষ। হল অফিসে মৌখিক বা লিখিত কোন অভিযোগ পাওয়া না গেলেও সহকারী প্রক্টরের মাধ্যমে বিষয়টি অবগত হয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে উল্লেখ করেছে লালন শাহ হল প্রশাসন। আবাসিক শিক্ষক ড. আলতাফ হোসেনকে আহবায়ক ও সহকারী রেজিস্ট্রার জনাব জিল্লুর রহমানকে সদস্য সচিব করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি বাকি দুজন সদস্য হচ্ছেন জনাব মোঃ আব্দুল হালিম ও অধ্যাপক ড. মোঃ হেলাল উদ্দিন। কমিটিকে আগামী ০৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

    ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version