Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সিলেটে হাইওয়ে পুলিশের “সেবা সপ্তাহ” শুরু
    বাংলাদেশ

    সিলেটে হাইওয়ে পুলিশের “সেবা সপ্তাহ” শুরু

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressফেব্রুয়ারি ১৩, ২০২৪No Comments3 Mins Read

    সিলেট অফিস:  সিলেটে নানা আয়োজনের মধ্য দিয়ে হাইওয়ে পুলিশের “সেবা সপ্তাহ” শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার সময় হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন কার্যালয় নগরীর ৪২নং ওয়ার্ডের শ্রীরামপুরে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়।

    এ উপলক্ষে হাইওয়ে পুলিশ কার্যালয় থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের অ্যাডিশনাল ডিআইজি মোঃ শহিদ উল্লাহ্ এর নেতৃত্বে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন প্রতিষ্টানের ছাত্রছাত্রীরা অংশ নেয়।

    হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে সিলেট রিজিয়ন কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের অ্যাডিশনাল ডিআইজি মোঃ শহিদ উল্লাহ্ এর সভাপতিত্বে ও শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের সহকারী পুলিশ সুপার শেখ মাসুদ করিম।

    এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আহমদ, ৪১নং ওয়ার্ডের কাউন্সিলর ফখরুল ইসলাম, ৪২নং ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান, বিশিষ্ট সমাজসেবী, রাজনীতিবিদ ও ইছরাব আলী হাই স্কুল ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি শাহ নিজাম উদ্দিন, লতিফা শফি মহিলা ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ আমিরুল ইসলাম খান, সিরাজ উদ্দিন আহমদ একাডেমির প্রিন্সিপাল বেলাল আহমদ, সমাজসেবী ও রাজনীতিবিদ শাহ আলী রাজা, শাহ আহমেদুর রব, সিলেট জেলা ট্রাক পিকআপ কার্ভাডভ্যান মালিক সমিতির কার্যকরী কমিটির সভাপতি নাজির আহমদ স্বপন, সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক, ট্রাক পিকআপ কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন সিলেট জেলার সভাপতি দিলু মিয়া, কার্যকরী কমিটির সভাপতি আব্দুস ছালাম, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন সিলেট জেলার সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুন আহমদ, সুনামগঞ্জ জেলা ট্রাক ট্যাংক লরি,কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নূর উদ্দিন মিযা, বিশিষ্ট সাংবাদিক সিরাজুল ইসলাম, একাত্তর টিভির সুজাদ আহমদ, অনলাইন প্রেসক্লাবে সদস্য আব্দুল হাছিব, শাইস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বদরুল কবির, সাতগাঁও হাইওয়ে থানার আহাম্মদ শরীফ, পুলিশ পরিদর্শক সোহে রানা, ইউনুস আলী, জাহিদ হাসান, আব্দুল কবির, ইব্রাহিম আহমদ, মোঃ রফিকুল নুর, কামাল হোসেন, রুহুল আমিন, শ্যামলি পরিবহনের ম্যানেজার মোঃ সুরুজ হোসেন প্রমুখ।

    এ সময় সভাপতির বক্তব্যে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের অ্যাডিশনাল ডিআইজি মোঃ শহিদ উল্লাহ্ বলেন, “প্রথমবারের মতো হাইওয়ের পুলিশের সেবা সপ্তাহ চালু করা করেছে। সেবা সপ্তাহে ছাত্রছাত্রীদের সচেতনতা, রাস্তা পারাপার সংক্রান্ত প্রচারনা, বাস ট্রাক টার্মিনালে সচেতনতামূলক সভা, লিফলেট বিতরণ, মাইকিং, অবৈধ দোকানপাট উচ্ছেদ, প্রসিকিউশন দাখিল, যানবাহনের গতি নিয়ন্ত্রণ, কমিউনিটি পুলিশিং সভা, হেলমেট পরিধান, হ্যালো এইচপি ক্যাম্পিং, ভ্রাম্যমান প্রদর্শনী, নাটক প্রদর্শনী, শ্রমিক সমাবেশসহ বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এ সকল কর্মসূচী বাস্তবায়নে আপনাদের সবার সহযোগিতা চাই।” তিনি হাইওয়ে পুলিশের সারা বছরের বিভিন্ন কার্যক্রমও তুলে ধরেন।

    হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে ঢাকায় আয়োজিত আলোচনা সভায়ও ভার্চুয়ালি সংযুক্ত হয় সিলেট রিজিয়ন অফিস। এ সময় বাংলাদেশ পুলিশের আইজি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। ভার্চুয়ালি বক্তব্য রাখেন সিলেট রিজিয়ন এর অ্যাডিশনাল ডিআইজি মোঃ শহিদ উল্লা।

    সিলেট
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি

    এপ্রিল ২৯, ২০২৬

    মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ

    এপ্রিল ২৮, ২০২৬

    প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান

    এপ্রিল ২৮, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ৩:৫৭)
    • ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    • “ভুল নীতি হলে ঝুঁকির মুখে পড়বে ডিজিটাল অর্থনীতি”—টেলিকম, ডাটা ও সাইবার বিল ২০২৬ নিয়ে উদ্বেগ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version