Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » র‌্যাবের ওপর হামলা, আসামি ছিনতাই
    Lead

    র‌্যাবের ওপর হামলা, আসামি ছিনতাই

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 14, 2024No Comments1 Min Read

    নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় মাদকবিরোধী অভিযানের সময় র‌্যাব সদস্যদের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

    হামলাকারীরা তিন র‍্যাব সদস্যকে কুপিয়ে আহত করে মাদক ব্যবসায়ী ও মাদক মামলার আসামি ইউনুস আলীকে (৪০) ছিনিয়ে নিয়ে যায়।

    মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী গ্রামে এ ঘটনা ঘটে। আহত র‍্যাব সদস্য ইমরান হোসেনের (৩৫) পরিচয় জানা গেলেও বাকিদের নাম জানা যায়নি। তিনি র‌্যাব-১১ এর সদস্য।

    নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) শামসুল আরেফিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টায় র‌্যাব-১ ও নরসিংদীর র‌্যাব-১১-এর একটি টিম যৌথভাবে উপজেলার নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়।

    এ সময় নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী গ্রামের মাদক ব্যবসায়ী ইউনুস আলীকে আটক করে নিয়ে আসার সময় তার স্বজন ও সহযোগীরা র‌্যাব সদস্যদের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়।

    র‌্যাব-১১-এর সদস্য কনস্টেবল ইমরান হোসেন হামলাকারীদের দায়ের কোপে মাথায় ও হাতের আঙ্গুল বিচ্ছিন্নসহ আরও দুই র‌্যাব সদস্য গুরুতর আহত হয়।

    পরে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

    তিনি আরও বলেন, ‘র‌্যাবের মাদকবিরোধী অভিযানে আসামি আটক করে নিয়ে আসার সময় আসামিপক্ষের লোকজন তাদের ওপর হামলা করে।

    এ সময় তিন র‌্যাব সদস্য আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

    র্যাবের উপর হামলা
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version