Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » মেট্রোরেলে শিডিউল বিপর্যয় , যাত্রীদের ভোগান্তি
    Lead

    মেট্রোরেলে শিডিউল বিপর্যয় , যাত্রীদের ভোগান্তি

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 15, 2024Updated:February 15, 2024No Comments2 Mins Read

    নিজস্ব প্রতিবেদক : উদ্বোধন হওয়ার কিছু দিন না যেতেই রাজধানীর মেট্রোরেল চলাচলে ‌‘সিগন্যাল সিস্টেমে’ ত্রুটি দেখা দিয়েছে।

    এ কারণে বৃহস্পতিবার সকালে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে। সকালে চারটি ট্রেন চলার পর সাময়িকভাবে ট্রেন চলাচলে দেরি হচ্ছে। শিডিউল মতো চলছে না মেট্রোরেল।

    এ ব্যাপারে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, সকালে ট্রেন চলাচল শুরুর পর চারটি ট্রিপ শেষে এই সমস্যা দেখা দেয়।

    সিগন্যাল সিস্টেমে সমস্যার কারণে মেট্রো চলাচল স্থগিত করা হয়নি, তবে ট্রেন চলাচলে বিলম্ব হচ্ছে। এই সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে।

    মেট্রোরেলের পরিচালক (অপরারেশন অ্যান্ড মেইনটেনেন্স) নাসির উদ্দিন আহমেদ বলেন, কিছু সমস্যা হয়েছিল, পরে ঠিক হয়ে গেছে।

    এদিকে শিডিউল মতো মেট্রোরেল চলাচল না করায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এসএসসি পরীক্ষার্থীদেরও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

    কাজীপাড়া স্টেশনে কয়েকজন যাত্রী অভিযোগ করেছেন- তারা মেট্রোরেলের প্ল্যাটফর্মে গিয়েও ট্রেনে উঠতে পারেননি। অন্য যানবাহনে তাদের গন্তব্যে যাওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    ২৩ দিনে চারবার বিঘ্ন: এর আগে বুধবার দুপুরে মিরপুরের কাজীপাড়া স্টেশন এলাকায় মেট্রোরেলের তারে ঘুড়ি আটকে যাওয়ায় ট্রেন চলাচল ঘণ্টাখানেক বন্ধ রাখতে হয়।

    এতে বিভিন্ন স্টেশনে ও ট্রেনে হাজারো যাত্রী আটকা পড়েন। এ নিয়ে ২৩ দিনের মধ্যে চারবার সেবা বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটল।

    ওভারহেডে (বৈদ্যুতিক সংযোগ) ডিসের তার পড়ায় গত ২৩ জানুয়ারি প্রায় পৌনে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

    গত ৪ ফেব্রুয়ারি বৈদ্যুতিক ত্রুটিতে প্রায় পৌনে দুই ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

    কর্তৃপক্ষ শুরুতে দাবি করেছিল, যাত্রীরা জরুরি সুইচ টেপায় ট্রেন বন্ধ হয়ে যায়। কারণ খুঁজতে তদন্ত কমিটি করার কথাও জানিয়েছিল মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি ডিএমটিসিএল।

    জানা যায়, সরস্বতী পূজা, পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবসের কারণে গতকাল যাত্রীর চাপ ছিল মেট্রোরেলে। দুপুর ১টা ১০ মিনিটে কাজীপাড়া স্টেশনে হঠাৎ বন্ধ হয়ে যায় ট্রেন।

    তারে ঘুড়ি আটকে থাকায় এ বিঘ্ন ঘটে। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ট্রেনটি তখন যাত্রীবোঝাই ছিল।

    প্রায় ঘণ্টাখানেক পর ট্রেনটি ফের যাত্রা শুরু করে। অনেক যাত্রী বিরক্ত হয়ে নেমে যান।

    মেট্রোরেলের সিডিউল বিপর্যয়
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version