Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » মামলা করলে আমাদের আরও ক্ষতি হতে পারে: ধর্ষণের শিকার স্কুলছাত্রীর বাবা
    অপরাধ-আদালত

    মামলা করলে আমাদের আরও ক্ষতি হতে পারে: ধর্ষণের শিকার স্কুলছাত্রীর বাবা

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 18, 2024No Comments2 Mins Read

    নিজস্ব সংবাদদাতা:  নীলফামারীর ডিমলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে একটি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনসার উদ্দিনের বিরুদ্ধে। কিন্তু এ বিষয়ে মামলা করতে সাহস পাচ্ছেন না ভুক্তভোগী স্কুলছাত্রীর দিনমজুর পিতা। তিনি বলেছেন, আমি খুবেই গরিব মানুষ। এটা নিয়ে মামলা করলে আমাদের আরও ক্ষতি হতে পারে। তারা অনেক প্রভাবশালী।

    ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মনসার উদ্দিন (৬৫) ওই এলাকার বালাপাড়া নিউ মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি। ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার বাবার দিনমুজুরির পাওনা টাকা আনতে প্রতিবেশী এক ব্যক্তির বাড়িতে যায় ওই স্কুলছাত্রী। সেখান থেকে ফেরার পথে ওই ছাত্রীর মুখ চেপে পাশের ভুট্টাখেতে নিয়ে যান প্রতিবেশী মনসার উদ্দিন। এরপর মেয়েটিকে ধর্ষণ করেন এবং এ ঘটনা কাউকে না জানাতে ভয়ভীতি দেখান। পরে মেয়েটি বাড়িতে গিয়ে তার দাদিকে বিষয়টি জানায়। ঘটনার পর থেকে মনসার আলী পলাতক।

    এ ঘটনার পর স্কুলছাত্রীর বাবা বিচার পেতে স্থানীয় গণ্যমান্যদের মৌখিকভাবে বিচার দিলেও থানায় মামলা করতে পারেননি। ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা জানান নিজের অসহায়ত্বের কথা। তিনি বলেন, ‘আমি খুবেই গরিব মানুষ। মামলা চালানোর সামর্থ্য নেই। তাই বিচার পেতে গ্রামবাসীকে জানিয়েছি। এটা নিয়ে মামলা করলে আমাদের আরও ক্ষতি হতে পারে। তারা অনেক প্রভাবশালী।’

    নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানায়, অভিযুক্ত ব্যক্তি স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় স্কুলছাত্রীর পরিবার ভয়ভীতির মধ্যে রয়েছে। একটি চক্র সালিসের মাধ্যমে মীমাংসা করিয়ে দেওয়ার কথা বলে মামলা করতে বাধা দিচ্ছে। তাই আমরাও তেমন কিছু করতে পারছি না। স্থানীয় ইউপি সদস্য মহসিন আলম বলেন, ‘ওই স্কুলছাত্রীর বাবা মৌখিকভাবে বিষয়টি আমাকে জানিয়েছেন। ঘটনা শোনার পর আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছি।’

    ডিমলা থানার তদন্ত কর্মকর্তা দেবাশীষ রায় আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পাইনি। তবে বিভিন্ন মাধ্যমে ঘটনাটি জানতে পারি। ওই স্কুলছাত্রী ও তার বাবার সঙ্গে পুলিশ কথা বলেছে। ভুক্তভোগী পরিবারকে সকল প্রকার আইনি সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। তারা লিখিত অভিযোগ দিলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’

    এ বিষয়ে জানতে অভিযুক্ত মনসার উদ্দিনের বাড়ি গেলে তাঁকে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা কোনো কথা বলতে রাজি না। মনসার উদ্দিনের মোবাইল নম্বর চাইলে পরিবারের সদস্যরা বলেন, ‘তিনি (মনসার উদ্দিন) মোবাইল ব্যবহার করেন না।’

    মামলা করলে আমাদের আরও ক্ষতি হতে পারে: ধর্ষণের শিকার স্কুলছাত্রীর বাবা
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version