Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সকালে রাজধানীর আবহাওয়া গুমোট
    Lead

    সকালে রাজধানীর আবহাওয়া গুমোট

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 20, 2024No Comments2 Mins Read

    নিজস্ব প্রতিবেদক: দুই দিন ধরে সকালের দিকে ঢাকার বাতাস সবচেয়ে বেশি দূষিত থাকছে। একই সঙ্গে টানা তিন দিন সকালে বিশ্বের বিভিন্ন শহরের মধ্যে বায়দূষণে ঢাকা ছিল শীর্ষে।

    গতকাল সোমবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত তিন ঘণ্টা এবং আগের দিন রবিবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টা ঢাকার বাতাস ছিল দুর্যোগপূর্ণ। দুই দিন ধরেই সকালের এ সময় বায়ুদূষণে বিশ্বের বিভিন্ন শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল প্রথম।

    সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের ওয়েবসাইট থেকে ঢাকার বায়ুদূষণের এই চিত্র পাওয়া যায়। প্রতিষ্ঠানটি তাত্ক্ষণিকভাবে বিশ্বের বিভিন্ন শহরের বায়ুর মান ও এসংক্রান্ত সতর্কতামূলক তথ্য দিয়ে থাকে তাদের ওয়েবসাইটে।

    বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে তাকে বিশুদ্ধ বাতাস ধরা হয়। সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস হয়ে ওঠে দুর্যোগপূর্ণ।

    টানা তিন দিন দূষণে শীর্ষে ঢাকা

    শনিবার থেকে সোমবার পর্যন্ত গত তিন দিনের একিউআই বিশ্লেষণ করে দেখা গেছে, সকাল ৮টা থেকে ৯টার দিকে ঢাকা দূষিত শহরের তালিকায় সবার ওপরে থাকছে।

    এ ব্যাপারে রাজধানীর বেসরকারি স্টামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশবিজ্ঞান বিভাগের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক আহমদ কামরুজ্জমান মজুমদার গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘সকালে দূষণ বাড়ার মূল কারণ, এ সময় তাপমাত্রা কম থাকে ও আর্দ্রতা বেশি থাকে। সেই সঙ্গে দূরপাল্লার বাসও চলাচল করে এ সময়।’

    পরিবেশ অধিদপ্তরের বায়ুমান ব্যবস্থাপনার পরিচালক মো. জিয়াউল হক সকালের অস্বাভাবিক বায়ুদূষণ সম্পর্কে কালের কণ্ঠকে বলেন, ‘সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকার বায়ুদূষণ অনেক বেশি থাকছে।

    এর একটা কারণ ভোরবেলায় বিভিন্ন সংস্থার পরিচ্ছন্নতাকর্মীরা ঝাড়ু দেয়।’

    আবহাওয়া সংবাদ
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version