Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ভিকারুননিসা নূনের শিক্ষকদের কোচিং-প্রাইভেট বন্ধের নির্দেশ
    Lead

    ভিকারুননিসা নূনের শিক্ষকদের কোচিং-প্রাইভেট বন্ধের নির্দেশ

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 27, 2024Updated:February 27, 2024No Comments2 Mins Read

    নিজস্ব প্রতিবেদক, ঢাকা : রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকেরা কোচিং-প্রাইভেট পড়াতে পারবেন না। পড়ালে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠানটি এ নির্দেশ দিয়েছে।

    ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, আপাতত শিক্ষকদের সব ধরনের কোচিং-প্রাইভেট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ যদি এই নির্দেশ অমান্য করেন, তাহলে সরকারি বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পরে সরকারি বিধিমালা অনুযায়ী কতটুকু পড়ানো যাবে, কী কী করা যাবে, সেটি দেখা হবে।

    ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একটি ক্যাম্পাসের এক জ্যেষ্ঠ শিক্ষককে সাময়িক বরখাস্ত ও গ্রেপ্তারের প্রেক্ষাপটে সৃষ্ট পরিস্থিতির মধ্যে ঢাকার খ্যাতনামা এই শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষকদের কোচিং ও প্রাইভেট বন্ধের নির্দেশ দিল।

    অভিভাবক ও ছাত্রীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে অভিযুক্ত ওই শিক্ষক কোচিংয়ে পড়ানোর সময় ছাত্রীদের যৌন হয়রানি করতেন। এ ঘটনায় ওই শিক্ষককে গতকাল সোমবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া এই ঘটনায় মামলার পরিপ্রেক্ষিতে গতকাল মধ্যরাতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

    শিক্ষা মন্ত্রণালয় ২০১২ সালের আগস্টে ‘শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং-বাণিজ্য বন্ধ নীতিমালা’ করে। ওই নীতিমালা অনুযায়ী সরকারি-বেসরকারি বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার কোনো শিক্ষক তাঁর নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে কোচিং করাতে বা প্রাইভেট পড়াতে পারবেন না। এমনকি শিক্ষকেরা বাণিজ্যিক কোচিং সেন্টারেও পড়াতে পারবেন না।

    তবে দিনে অন্য প্রতিষ্ঠানের সর্বোচ্চ ১০ শিক্ষার্থীকে নিজ বাসায় পড়াতে পারবেন। আর সরকারনির্ধারিত টাকার বিনিময়ে প্রতিষ্ঠানের ভেতরই পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অতিরিক্ত ক্লাস করানো যাবে। এ জন্য কাউকে বাধ্য করা যাবে না। তবে কাগজে এই নীতিমালা থাকলেও সারা দেশের বহু শিক্ষক নীতিমালা উপেক্ষা করে প্রাইভেট ও কোচিংয়ে পড়াচ্ছেন। এ বিষয়ে কোনো তদারকিও দেখা যায় না।

    ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষকদের কোচিং-প্রাইভেট বন্ধের নির্দেশ
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version