Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ইবিতে মার্কেটিং বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মার্কেটিং ক্লাবের কর্মশালা
    তথ্যপ্রযুক্তি

    ইবিতে মার্কেটিং বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মার্কেটিং ক্লাবের কর্মশালা

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressমার্চ ৫, ২০২৪No Comments2 Mins Read
    অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী

    ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোবাইল টেলিকম বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় মার্কেটিং সেক্টরে শিক্ষার্থীরা কিভাবে ভালো করতে পারে এবং কর্পোরেট লাইফে কিভাবে কাজ করবে এবং চাকরি পাওয়ার পর কিভাবে তাতে উন্নতি করবে – এসব বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞাতার্থে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (৫ মার্চ) দুপুর ১২ টার দিকে মার্কেটিং ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের মার্কেটিং বিভাগে সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

    এসময় মার্কেটিং বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মো. সাদিকুল আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং ক্লাবের আহ্বায়ক ও সহকারী অধ্যাপক শাহ আলম কবির প্রামানিক ও প্রভাষক মো: আলাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের টেরিটরি অফিসার সাজিদ কবির ওজোনাল ম্যানেজার কাজি নাফিজ হক সেতু এবং রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের আঞ্চলিক প্রধান শাহ মো: আবু আলমগীর সিদ্দিক।

    আলোচনায় রিসোর্স পার্সন শাহ মো. আবু আলমগীর সিদ্দিক বলেন, একজন তরুণ চাকরিতে ঢুকার পর কিভাবে সহকর্মীদের সাথে আচরণ করতে হবে এবং তার দায়িত্ব কী সেটা বুঝে ওঠাটাই মার্কেটিং এর সাফল্য। কমিউনিকেশন, ইন্টার পারসোনাল স্কিল, এনালাইসিস এবং ইনোভেটিভ চারটা স্তর বুঝতে পারলেই কর্পোরেট লাইফে সফল হওয়া সম্ভব। এছাড়াও বিভাগের শতাধিক শিক্ষার্থীকে তিনি মার্কেটিং সেক্টরে কিভাবে একজন শিক্ষার্থীর কতটুকু প্র্যাকটিক্যাল জ্ঞান ও নীতি-নৈতিকতা প্রয়োজন তা নিয়ে বিস্তর প্রশিক্ষণ দেন।

    মার্কেটিং ক্লাবের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বলেন, শিক্ষার্থীদের কল্যাণে এমন একটা সেমিনার আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। সেমিনারটি মূলত মার্কেটিং বিভাগের একজন শিক্ষার্থী কিভাবে একটা করপোরেট জবের জন্য নিজেকে প্রস্তুত করতে পারে সে বিষয়ে ছিল এবং যিনি রিসোর্স পারসোনের বক্তব্যটি আমাদের বিভিন্নভাবে উপকৃত করেছে। আমরা মার্কেটিং ক্লাবের বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাবো।

    ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

    মে ২১, ২০২৬

    পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী

    মে ২০, ২০২৬

    ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া

    মে ২০, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ২:৪৬)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version