Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ঐতিহাসিক চট্টগ্রাম বৌদ্ধ বিহারে সাংঘিক দুদিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান আজ ও কাল
    বাংলাদেশ

    ঐতিহাসিক চট্টগ্রাম বৌদ্ধ বিহারে সাংঘিক দুদিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান আজ ও কাল

    Daily Dhaka PressBy Daily Dhaka PressMarch 8, 2024No Comments2 Mins Read

    চট্টগ্রাম প্রতিনিধি: প্রয়াত সংঘরাজ, উপ সংঘরাজ, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষগণের পূণ্যস্মৃতি স্মরণে বুদ্ধপ্রতিবিম্বদান, অষ্টপরিস্কারসহ সংঘদান ও সদ্ধর্মসভা উপলক্ষে চট্টগ্রাম বৌদ্ধ সাংঘিক বিহার, বিহারের উপাধ্যক্ষ একুশে পদকে ভূষিত অধ্যাপক ড. জিনবোধি মহাথেরো, দায়ক – দায়িকাবৃন্দ আয়োজিত দুদিনব্যাপী অনুষ্ঠানমালা ৮ মার্চ শুক্রবার ও ৯ মার্চ শনিবার চট্টগ্রামের ঐতিহাসিক চট্টগ্রাম বৌদ্ধ বিহারে (সাংঘিক)অনুষ্ঠিত হবে।

    আগামীকাল ৮ মার্চ শুক্রবার ১ম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

    অনুষ্ঠানের ২য় দিন ৯ মার্চ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত কৃষ্ণপদ রায় বিপিএম ( বার ),পিপিএম ( বার )।

    বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার ( সদর ) মো : আব্দুল ওয়ারীশ পিপিএম ( সেবা )।

    দু’দিনের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবির, উপ- সংঘরাজ ত্রিপিটক বিশারদ সদ্ধর্মবারিধি ভদন্ত প্রিয়দর্শী মহাথের, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো, রাঙ্গামাটির রাজবন বিহারের আবাসিক প্রধান সাধকপ্রবর ভদন্ত প্রজ্ঞালঙ্কার মহাস্থবির, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমান্ডেন্ট ইন সার্ভিস অতিরিক্ত ডিআইজি অনিন্দিতা বড়ুয়া।

    বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ত্রয়োদশ সংঘরাজ, একুশে পদকে ভূষিত, শাসনশোভন ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য মহতি অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ- সংঘরাজ শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবির।

    উক্ত ধর্মীয় অনুষ্ঠানমালায় ধর্মপ্রাণ সকল উপাসক উপাসিকা ও সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন অনুষ্ঠান উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও চট্টগ্রাম বৌদ্ধ বিহারের (সাংঘিক) দায়ক দায়িকাবৃন্দ।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version