Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » তৃতীয় ম্যাচেই সিরিজ জিতলো বাংলাদেশ
    Lead

    তৃতীয় ম্যাচেই সিরিজ জিতলো বাংলাদেশ

    ক্রীড়া প্রতিবেদক, ঢাকাBy ক্রীড়া প্রতিবেদক, ঢাকাMay 7, 2024Updated:May 7, 2024No Comments3 Mins Read

    চট্টগ্রাম : একশ’র আগে নেই ৮ উইকেট। বাংলাদেশ যখন বড় জয়ের স্বপ্ন দেখছে তখন পাল্টা আক্রমণ শুরু করেন ওয়েলিংটন মাসাকদজা-ফারাজ আকরাম। খেলা নিয়ে যান শেষ ওভার পর্যন্ত।

    ৬ বলে যখন ২১ রান প্রয়োজন তখন সাইফউদ্দিন এসে প্রথম বলে মাসাকাদজাকে বোল্ড করে সাজঘরে পাঠান। শেষ পর্যন্ত ১১ রানের বেশি নিতে পারেনি জিম্বাবুয়ে। ৯ রানের জয়ে হাঁফ ছেড়ে বাঁচে বাংলাদেশ।

    মঙ্গলবার (৭ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ৫ উইকেটে ১৬৫ রান করে। তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৫৬ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস। পাঁচ টি-টোয়েন্টির সিরিজে দুই ম্যাচ হাতে রেখে ৩-০ ব্যবধানে নিশ্চিত করেছে বাংলাদেশ।

    নবম উইকেটে ৩০ বলে ৫৪ রানের জুটিতে স্বাগতিক শিবিরে ভয় ধরিয়ে দেন মাসাকাদজা-ফারাজ। ১৩ রানে মাসাকাদজার আউটে ভাঙে জুটি। ফারাজ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১৯ বলে ৩৪ রানে। তার সঙ্গে ব্লেসিং মুজরাবনি ৪ বলে ৯ রান করে অপরাজিত থাকেন।

    শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুঁকতে থাকে জিম্বাবুয়ে। ৯১ রানে পতন ঘটে ৮ উইকেটের। এরপরই আক্রমণ শুরু করেন দুজনে। তবে জয়ের বন্দরে নিতে পারেননি দলকে। মাঝে ১০ বলে ২১ রানের ক্যামিও ইনিংস খেলেন জনাথন ক্যাম্পবেল। ওপেনিংয়ে নেমে ২৬ বলে ৩১ রান করেন মারুমানি। এ ছাড়া বিশের বেশি কেউ করতে পারেনি।

    বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন। ৪ ওভারে তিনি ৪২ রান দেন। ৩ ওভারে ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন রিশাদ হোসেন।

    এর আগে টপ অর্ডারদের ব্যর্থতার দিনে বাংলাদেশ তৃতীয় টি-টোয়েন্টিতে ১৬৬ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে। সর্বোচ্চ ৫৭ রান করেন তাওহীদ। ৩৮ বলে ৩টি চার ও ২টি ছয়ের মারে এই রান করেন তিনি। তার হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার।

    জাকেরের ব্যাট থেকে আসে ৪৪ রান। ৩৪ বলে ৩টি চার ও ২টি ছয়ের মারে ইনিংসটি সাজান জাকের। ৬০ রানে ৩ উইকেটের পতনের পর দুজনে পাল্টা আক্রমণ করেন। জুটি থেকে আসে ৫৮ বলে ৮৭ রান।

    একই ওভারে দুজন ফেরার পর ইনিংস শেষ করে আসেন মাহমুদউল্লাহ-রিশাদ। মাহমুদউল্লাহ ৪ বলে ৯ ও রিশাদ সমান বলে ৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

    বাংলাদেশের শুরুটা ছিল নড়বড়ে। তিন টপ অর্ডার ব্যাটার ব্যর্থ হয়েছেন। থিতু হয়েও ইনিংস লম্বা করতে পারেননি লিটন দাস-তানজীদ হাসান। টানা তিন বলে স্কুপ করতে গিয়ে ব্যর্থ হন লিটন। তৃতীয়বারের চেষ্টায় হন বোল্ড। তিনি ১৫ বলে ১২ রান করেন। তার পর ক্রিজে এসে নাজমুল হোসেন শান্ত ফেরেন ৬ রানে।

    অন্য প্রান্তে তানজীদ খেলতে থাকলেও তার ইনিংসটি ছিল ধীরগতির। ২২ বলে ২১ রান করেন এই বাঁহাতি ওপেনার। তার আউটের পরই তাওহীদ-জাকেরের আক্রমণে ম্যাচে ফেরে বাংলাদেশ।

    জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মুজরাবানি। ৪ ওভারে মাত্র ১৪ রান দেন তিনি। এ ছাড়া ফারাজ আকরাম ও সিকান্দার রাজা নেন ১টি করে উইকেট।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version