Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » নরেন্দ্র মোদির ঐতিহাসিক জয়ে বিএনএফ প্রেসিডেন্টের অভিনন্দন
    রাজকূট

    নরেন্দ্র মোদির ঐতিহাসিক জয়ে বিএনএফ প্রেসিডেন্টের অভিনন্দন

    DDP DigitalBy DDP DigitalJune 6, 2024No Comments1 Min Read

    ঢাকা: বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ’র প্রেসিডেন্ট ও ঢাকা-১৭ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আবুল কালাম আজাদ, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃতীয়বারের মতো ঐতিহাসিক জয়লাভ করায় নরেন্দ্র মোদি ও ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সকে (এনডিএ)কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

    শ্রী নরেন্দ্র মোদীকে পাঠানো শুভেচ্ছা বার্তায় বিএনএফ’র প্রেসিডেন্ট ও ঢাকা-১৭ আসনের সাবেক সংসদ সদস্য রণাঙ্গনের মুক্তিযোদ্ধা এস, এম, আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এবং আমি, পরপর তৃতীয়বারের মতো আপনার ঐতিহাসিক বিজয়ের এই দিনে আপনাকে অভিনন্দন জানাই। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের এই জয় ভারতের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। আমি নিঃসন্দেহে বলতে পারি যে আপনার নেতৃত্বে ভারতের উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত হতে চলেছে।

    তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভারত ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক নতুন মাত্রায় পৌঁছাবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ ও ভারত যেকোনো পরিস্থিতিতে একে অপরের পাশে থাকবে এবং আমাদের দুই দেশের গণতন্ত্রকামী জনগণের উন্নয়নে একসঙ্গে কাজ করবে।

    তিনি আরো বলেন, আমি আপনাকে এবং আপনার নেতৃত্বে এনডিএ জোটের সকল সম্মানিত নেতাদের এবং লোকসভা নির্বাচনে নির্বাচিত সকল সম্মানিত সদস্যদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি আপনার সুস্বাস্থ্য কামনা করছি এবং আমার এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ-এর পক্ষ থেকে ভারতের জনগণকে আমার কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    পোশাক শিল্পের চাকা সচল থাকলেই গতিশীল থাকবে অর্থনীতি

    November 4, 2026

    ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় রাজিব হোসেন পিন্টু

    October 28, 2026

    মোংলা থেকে উপকূলের জাগরণ — প্রধানমন্ত্রীর সফর কেন গুরুত্বপূর্ণ

    October 23, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version