Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বিষাক্ত মদপানে মৃত্যু বেড়ে ৫৫
    Lead

    বিষাক্ত মদপানে মৃত্যু বেড়ে ৫৫

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কJune 22, 2024No Comments1 Min Read

    ভারতের তামিল নাডুর কাল্লাকুরিচিতে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় মদ সরবরাহকারী একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ জুন) দেশটির গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

    পুলিশের ধারণা, কাল্লাকুরিচি জেলার করুণাপুরম গ্রামে চিন্নাদুরাই নামের এক ব্যক্তি এ বিষাক্ত মদ সরবরাহ করেছেন। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

    বিষাক্ত মদপানকারী ৮৮ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন। আর তাদের মধ্যে অনেকের অবস্থাই দিন দিন অবনতির দিকে যাচ্ছে । যার ফলে প্রতিদিনই করুণাপুরম গ্রাম থেকে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

    শুক্রবার জেলা কালেক্টর প্রশান্ত বলেছেন, ‘শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৯ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদেরকে হয় দাহ করা হয়েছে নয়তো কবর দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে তিনজন সুস্থ হয়েছেন। কিন্তু কয়েক ডজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।’

    অবসরপ্রাপ্ত বিচারপতি বি গোকুলদাসকে নিয়ে গঠিত এক সদস্যের কমিশন এ ঘটনার তদন্ত শুরু করেছে। তাকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য তিন মাসের সময় দেওয়া হয়েছে। রাজ্য সরকার বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।

    ঘটনাটি ঘটার পর তিনজন চোরাকারবারিকেও গ্রেপ্তার করা হয়েছে। মূখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জানিয়েছেন, তিনি শক্ত হাতে বেআইনি মদের ব্যবসা বন্ধ করবেন। এদিকে বিরোধীরা তার পদত্যাগের দাবি করেছে। সূত্র : এনডিটিভি

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version