Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » কুয়াশা ভেজা সকালে আবার যদি খুঁজে পাই তোমায়!
    সাহিত্যপাতা

    কুয়াশা ভেজা সকালে আবার যদি খুঁজে পাই তোমায়!

    তাসফিয়া তাসনিমBy তাসফিয়া তাসনিমJune 25, 2024Updated:June 25, 2024No Comments2 Mins Read

    তাসফিয়া তাসনিম:  কোনো এক ডিসেম্বরের কুয়াশা ভেজা আবছা শিশিরের সকালের উষ্ণতায় খুঁজে পেয়েছিলাম তোমায়। চলতে ছিলো তো বেশ। মনে আছে কি তোমার?

    জানুয়ারির প্রথম দিন। কপালেতে আলতো করে চুমু দিয়ে লজ্জা ভাঙ্গিয়ে ছিলে আমার। তোমায় কী করে ভুলে যাই বলো? তোমার সেই মিষ্টি হাসি, রাগান্বিত চোখ, আজও স্পষ্ট সবই মনে আছে আমার।

    তুমি হয়তো ভুলে গেছো, কিংবা মনে রেখেছ কিনা কে জানে! আরেকটি ডিসেম্বর আসবে পূর্ণ হবে আমাদের সম্পর্কের একটি বছর। মনের মধ্য কত কথাই না জমা ছিল বিশেষ দিনটিতে বলবো তোমায়।

    কই হারালে তুমি? মনে কি পড়েনা তোমার? ফাঁকা ফাঁকা লাগে না আমায় ছাড়া? হাহাকার করে উঠে না বুকের বাঁ পাশে? আজও কী আমার নাম শুনলে চমকে উঠো? এখন কী আর আমার কন্ঠ শুনতে ইচ্ছে করে? মায়া হয় আমার জন্য? নাকি সব ভুলে অন্য কারো মায়ায় বিভোর থাকো?

    তুমি বলছিলে আজ থেকে বিশ বছর পড়ও আমরা এমনই থাকবো। অথচ দেখো আজ যখন মার্চ এর প্রথম দিকে বসন্ত শেষ হতে লাগলো, ফুল গুলোর মতো তুমিও ঝড়ে গেলে। হারিয়ে গেলে বসন্তের সাথে সাথে তুমিও আমার জীবন থেকে।

    শুধু স্মৃতি হয়ে থেকে গেলো ১৬ ই ডিসেম্বর থেকে শুরু করে ১৬ ই মার্চ পর্যন্ত সেই একশত দিন।বহু বছর পড়ও মনে পড়বে সেই ১৬ ই ডিসেম্বর। মনে পড়বে সেই তুমি টাকে, তোমায় দেয়া সেই ডাকনাম চকলেটে। মনে পড়বে বিচ্ছেদের সেই মার্চ মাস আর ঘটে যাওয়া সেই একশত দিন।

    স্মৃতি হয়ে রয়ে গেলো প্রথম দেখার সেই গুলিস্তান। আবার যদি কোনো এক ডিসেম্বরের কুয়াশা ভেজা আবছা সকালে তোমায় আবার খুঁজে পাই! অপেক্ষায় রইলাম কোন এক ডিসেম্বরের।

     

    ডেইলি ঢাকা প্রেস/রেজাই রাব্বী/২৫ জুন, ২০২৪

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    কবি আবদুল হাই মাশরেকী জন্মোৎসবে দুই দিনব্যাপী অনুষ্ঠামালা

    April 23, 2026

    খুশীর ঈদের চাঁদ উঠেছে খোকা-খুকি কই..

    March 21, 2026

    কবি আবদুল হাই মাশরেকী ছিলেন মাটিশোভিত ভূমিপুত্র

    December 14, 2025

    Comments are closed.

    Recent Posts
    • সোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশা
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version