Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ইবির ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারের একযোগে পদত্যাগ
    শিক্ষাঙ্গন

    ইবির ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারের একযোগে পদত্যাগ

    DDP DigitalBy DDP DigitalAugust 8, 2024No Comments2 Mins Read

    ইবি প্রতিনিধিঃ ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের পর দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পদত্যাগের পর এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, প্রো-ভিসি অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূইয়া একযোগে পদত্যাগ করেছেন।

    বৃহস্পতিবার (৮ আগষ্ট) সন্ধ্যায় নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের একাধিক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। ঐ সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ একযোগে শিক্ষা সচিবের ইমেইল বরাবর তাদের পদত্যাগ পত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।

    তবে এ বিষয়ে প্রশাসনের তিন জনের মন্তব্য পাওয়া যায়নি। তাদের ফোনে একাধিক বার কল করা হলেও যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে তাদের একজনের ব্যক্তিগত সহকারী বলেন, স্যাররা ৩ জনই একসাথে পদত্যাগ করেছেন। আজ সকালে পদত্যাগের বিষয়ে কথা হলেও তারা তখনো সিদ্ধান্ত নেন নাই বলে জানায়। কিন্তু দুপুরের পরে মন্ত্রণালয়ের ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন। আমাকে বলেছে এসব নিয়ে কারোর সাথে ওতো কথা বলার দরকার নেই।

    এর আগে, ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর ইবির ১৩ তম ভিসি হিসেবে ঢাবি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, ২০২১ সালের ৬ মে ট্রেজারার হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূইয়া ও একই বছরের ৩০ জুন চতুর্থ প্রো-ভিসি হিসেবে আইসিটি বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমানকে নিয়োগ দান করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বিগত ২২ বছরের মধ্যে এইচএসসি তে সর্বনিম্ন পাশের হার

    October 31, 2026

    ইবির শাহ আজিজ হলের নতুন প্রভোস্ট ড. সামাদ

    October 7, 2026

    জাবিতে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

    September 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version